ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদায় বড় দায়িত্ব! শুভেন্দু সরকারের নয়া উপদেষ্টা হিসেবে যোগ দিচ্ছেন মিঠুন চক্রবর্তী

অভিনয়ের মঞ্চ থেকে সোজা প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিয়ে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে গুরুদায়িত্ব দিল শুভেন্দু সরকার। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে প্রবীণ এই অভিনেতাকে।

তবে এই নিয়োগ কেবল সাধারণ কোনও উপদেষ্টা পদ নয়; অত্যন্ত গুরুত্ব দিয়ে তাঁকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদায় ভূষিত করা হয়েছে। রাজনৈতিক মহলের মতে, মিঠুনের এই প্রশাসনিক অন্তর্ভুক্তি আগামী দিনে রাজ্য রাজনীতি এবং সংস্কৃতির অঙ্গনে বিশেষ প্রভাব ফেলতে চলেছে।

সিনেপর্দার জনপ্রিয়তা পেরিয়ে এবার প্রশাসনিক দায়িত্বের ময়দানে মহাগুরু কীভাবে তাঁর এই নতুন ভূমিকা পালন করেন, এখন সেটাই দেখার অপেক্ষায় রাজনৈতিক মহল ও আমজনতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *