ডলার আয়ের দিন শেষ? বিদেশ থেকে টাকা আসতেই আরবিআই-এর নতুন কড়া নিয়মে মাথায় হাত ফ্রিল্যান্সার ও ইউটিউবারদের!

বিদেশি আয়ে বড় কড়াকড়ি! ডলারের পেমেন্ট নিয়ে ফ্রিল্যান্সার ও ইউটিউবারদের জন্য এল নতুন নিয়ম

বিদেশি ক্লায়েন্ট বা সংস্থা থেকে মার্কিন ডলারে বা অন্য কোনো বিদেশি মুদ্রায় আয় করেন? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আপনার জন্য রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এবং বৈদেশিক মুদ্রা আইন (FEMA)-এর নিয়মে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে, যা সরাসরি প্রভাব ফেলতে চলেছে দেশের অসংখ্য ফ্রিল্যান্সার, ইউটিউবার, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর এবং আইটি প্রফেশনালদের উপার্জনের ওপর।

নতুন এই নির্দেশিকা অনুযায়ী, ১ অক্টোবর থেকে সার্ভিস এক্সপোর্টের ক্ষেত্রে ‘এক্সপোর্ট ডিক্লেয়েশন ফর্ম’ বা EDF-এর নতুন ব্যবস্থা কার্যকর করা হয়েছে। এর অর্থ হলো, বিদেশ থেকে আসা প্রতিটি পেমেন্টের জন্য সুনির্দিষ্ট ইনভিস, চুক্তির তথ্য এবং ব্যাঙ্কের মাধ্যমে তার সঠিক ডিক্লেয়েশন বা হিসাব জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ করে প্রতি মাসের ইনভয়েসের তথ্য নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাঙ্কের কাছে বা নির্দিষ্ট পোর্টালে ডিক্লেয়ার করতে হবে।

বিশেষজ্ঞদের মতে, এটি সরাসরি কোনো নতুন ট্যাক্স বা কর নয়, তবে বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে রিপোর্টিং ও কমপ্লায়েন্সের কড়াকড়ি অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। সব ইউটিউবার বা ইনফ্লুয়েন্সারদের ওপর এই নিয়ম সমানভাবে প্রযোজ্য না হলেও, যারা কোনো বিদেশি ব্র্যান্ড বা কোম্পানির জন্য নির্দিষ্ট সার্ভিস দিয়ে পেমেন্ট নেন, তাঁদের ক্ষেত্রে এই নিয়ম কঠোরভাবে মানতে হবে। ফলে এখন থেকে বিদেশি আয়ের প্রতিটি লেনেদেনের সঠিক হিসাব ও কাগজিপত্র গুছিয়ে না রাখলে বড় ধরনের আইনি বা ব্যাংকিং জটিলতায় পড়ার আশঙ্কা রয়েছে।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *