শো বন্ধ হওয়ার আগে বড় নিষেধাজ্ঞা! ‘কফি উইক করণ’-এর শেষ মরশুমে নিষিদ্ধ করা হলো যাঁদের নাম শুনলে চমকে উঠবেন

‘কফি উইক করণ’-এর বিদায়ী মরশুম! শোয়ের শেষ আসরে ক্রিকেটারদের নিষিদ্ধ করার নেপথ্যে আসল কারণ কী?

বলিউডের অন্যতম জনপ্রিয় ও বিতর্কিত টটক শো ‘কফি উইক করণ’ (Koffee With Karan) ঘিরে ভক্তদের উন্মাদনার শেষ নেই। দীর্ঘ আটটি সফল মরশুম পার করার পর এবার এই জনপ্রিয় শোয়ের নবম তথা শেষ মরশুম আনতে চলেছেন চলচ্চিত্র নির্মাতা ও সঞ্চালক করণ জোহর। নিজে মুখেই শো বন্ধ হয়ে যাওয়ার এই ঘোষণা করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে। তবে আসন্ন এই শেষ মরশুম নিয়ে সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য— জানা গিয়েছে, শোয়ের এই বিদায়ী পর্বে কোনোও ক্রিকেটারকে আমন্ত্রণ জানানো হচ্ছে না।

এর আগের মরশুমগুলোতে হার্দিক পাণ্ডিয়া কিংবা কেএল রাহুলের মতো তারকা ক্রিকেটারদের এই কোচে আড্ডা দিতে দেখা গিয়েছে। তবে অতীতের সেই সমস্ত পর্বে কিছু বিতর্কিত মন্তব্যের জেরে বেশ বড়সড় বিপাকে পড়তে হয়েছিল সংশ্লিষ্ট খেলোয়াড়দের, এমনকি তাঁদের কিছুদিনের জন্য সাসপেনশনের মুখোমুখিও হতে হয়েছিল। পুরোনো সেই সমস্ত তিক্ত অভিজ্ঞতা এবং কোনো নতুন বিতর্কে জড়াতে না চাওয়ার কারণেই করণ জোহর এবার অত্যন্ত সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছেন।

আসন্ন এই শেষ মরশুমে আলিয়া ভাট থেকে শুরু করে রশমিকা-বিজয় জুটির মতো একাধিক প্রথম সারির বলিউড তারকাদের দেখা মিললেও, ক্রিকেটের চেনা মুখগুলোকে যে নির্মাতারা একেবারেই এড়িয়ে চলছেন, তা স্পষ্ট করে দিয়েছেন সঞ্চালক নিজেই। আর মাত্র কিছুদিন বাদেই শুরু হতে চলা এই ফাইনাল মরশুমটি বিনোদন দুনিয়ায় যে ফের বড়সড় ঝড় তুলতে চলেছে, তা বলাই বাহুল্য।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *