লিমোজিনের ছাদে আস্ত চপার! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই বিপজ্জনক স্টান্ট দেখলে রক্ত জল হয়ে যাবে

পাগলামিরও তো একটা সীমা থাকে! রিলের নেশায় কোটি টাকার কপ্টার ধুলোয় মিশিয়ে দিল রুশ স্টান্টম্যান
সোশ্যাল মিডিয়ায় ভিউস এবং লাইকের নেশা মানুষের মধ্যে কোন পর্যায়ে পৌঁছাতে পারে, তার তাজা প্রমাণ মিলল সাম্প্রতিক এক ঘটনায়। ইন্টারনেট দুনিয়ায় ফের শোরগোল ফেলে দিয়েছেন এক রুশ ডেয়ারডেভিল বা চরমপন্থী স্টান্টম্যান ও কন্টেন্ট ক্রিয়েটর। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, একটি বিলাসবহুল লিমোজিন গাড়ির ছাদের ওপর বসানো হয়েছে আস্ত একটি আস্ত এমআই-২ (Mi-2) কপ্টার। উদ্দেশ্য ছিল অত্যন্ত বিপজ্জনক ও রোমাঞ্চকর এক কায়দায় এই আজব যানটিকে রাস্তা দিয়ে টেনে নিয়ে যাওয়া এবং বড় কোনো স্টান্ট পরিবেশন করা।
তবে কপাল খারাপ বা পরিকল্পনার ভুলেই হোক, গাড়িটি কিছুটা এগোতেই ভারসাম্য হারিয়ে উল্টে যায়। লিমোজিনের ছাদ থেকে সোজাই মাটিতে আছড়ে পড়ে কপ্টারটি। মুহূর্তের মধ্যে কোটি টাকার এই যন্ত্রটি দুমড়ে-মুচড়ে ছাতু হয়ে যায়। স্টান্টের নামে এই পাগলামি এবং চোখের পলকে সম্পত্তি ধ্বংসের এই দৃশ্য দেখে তাজ্জব বনে গেছেন নেট নাগরিকরা। কেউ বলছেন এটি চরম বোকামি, আবার কেউ একে সস্তা জনপ্রিয়তার সস্তা ফন্দি বলে কটাক্ষ করেছেন। ভিডিওটি ইতিমধ্যেই বিভিন্ন প্ল্যাটফর্মে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।