১০ বছরের কম বয়সি শিশুদের জন্য কি ওষুধ বা সার্জারি নিষিদ্ধ? হু-এর নতুন নির্দেশিকায় বড় ঘোষণা

১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় ওজন কমানোর ওষুধ বা অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে কড়া নির্দেশিকা ডব্লুএইচও-র

বর্তমান দিনে অনিয়মিত জীবনযাত্রা এবং অস্বাস্থ্যকর খাওয়াদাওয়ার জেরে বড়দের পাশাপাশি ছোটদের মধ্যেও স্থূলতা বা অতিরিক্ত ওজনের সমস্যা উদ্বেগজনক হারে বাড়ছে। শিশুদের এই ক্রমবর্ধমান স্বাস্থ্য সংকট মোকাবিলায় এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। ছোটদের ওজন কমানোর চিকিৎসা ও পরিচর্যা নিয়ে প্রথমবারের মতো একটি সুনির্দিষ্ট আন্তর্জাতিক নির্দেশিকা প্রকাশ করেছে এই আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা।

ডব্লুএইচও-র নতুন নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে যে, ১০ বছরের কম বয়সি শিশুদের ক্ষেত্রে ওজন কমানোর জন্য কোনো ধরনের বিশেষ ওষুধ বা অস্ত্রোপচারের (Weight Loss Surgery) পথ বেছে নেওয়া উচিত নয়। চিকিৎসকদের একাংশ অনেক সময় দ্রুত ফল পাওয়ার জন্য কড়া ওষুধের সাহায্য নিলেও, শিশুদের ক্ষেত্রে তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সতর্ক করেছে সংস্থা।

বিশেষজ্ঞদের মতে, ছোট বয়সে শরীরে এই ধরনের রাসায়নিক ওষুধ বা সার্জারির মারাত্মক বিরূপ প্রভাব পড়তে পারে। এর পরিবর্তে শিশুদের সঠিক জীবনশৈলী, সুষম খাদ্যাভ্যাস এবং খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের মধ্য দিয়েই ওজন নিয়ন্ত্রণে রাখার ওপর জোর দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই বড় নির্দেশিকা অভিভাবক ও চিকিৎসকদের ভাবনায় নতুন খোরাক জুগিয়েছে।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *