কেউ কারওর দিকে তাকাতেন না! অধিনায়কত্বের তীব্র টানাপোড়েনে কোন তারকাদের সম্পর্কে চির ধরেছিল?

অধিনায়কত্বের টানাপোড়েনে দূরত্ব! হরমনপ্রীত ও স্মৃতির সম্পর্কে চিড় ধরার নেপথ্য কাহিনি

भारतीय মহিলা ক্রিকেট দলের অন্দরে অধিনায়কত্ব পরিবর্তন নিয়ে চর্চা তুঙ্গে। বিসিসিআইয়ের সঙ্গে পর্যালোচনা বৈঠকের পর সব ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান হরমনপ্রীত কৌর, আর এরপরই দলের নতুন ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব নেন স্মৃতি মান্ধানা। তবে এই নেতৃত্ব বদলের সিদ্ধান্তের নেপথ্যে ভারতীয় দলের অন্দরে চলা দীর্ঘদিনের দ্বন্দ্ব ও টানাপোড়েনের চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

প্রতিবেদন সূত্রে জানা গেছে, দলের অধিনায়কত্ব কার হাতে থাকবে তা নিয়ে একসময় হরমনপ্রীত কৌর এবং স্মৃতি মান্ধানার সম্পর্কে বড় ধরনের ফাটল ধরেছিল। ড্রেসিংরুমের অন্দরে মতবিরোধ এতটাই তীব্র আকার ধারণ করেছিল যে তা দলের পরিবেশেও নেতিবাচক প্রভাব ফেলেছিল। অতীতে মিতালি রাজের সময়ও নেতৃত্ব পরিবর্তন ঘিরে এমন বিতর্ক তৈরি হয়েছিল। তবে এখন হরমনপ্রীত নেতৃত্ব ছেড়ে শুধুই ব্যাটার হিসেবে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায়, আসন্ন দিনে দুই তারকা দলের স্বার্থে অতীতের সব মতবিরোধ ভুলে একসঙ্গে কাজ করতে পারেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *