বকেয়া সম্পত্তি কর নিয়ে বড় ঘোষণা: লক্ষাধিক করদাতার জন্য সম্পূর্ণ মকুব জরিমানা ও সুদের একাংশ

উপকৃত হবেন প্রায় লক্ষাধিক করদাতা! সম্পত্তি করের জরিমানা ও সুদ মকুবের বড় ঘোষণা রাজ্য সরকারের

সাধারণ মানুষের জন্য আর্থিক স্বস্তি নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। দীর্ঘদিনের বকেয়া সম্পত্তি কর মেটাতে করদাতাদের বিশেষ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। পুরসভা সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এই নতুন ব্যবস্থার জেরে রাজ্যের বিভিন্ন এলাকার প্রায় লক্ষাধিক করদাতা সরাসরি উপকৃত হবেন। বহুদিনের জমে থাকা বকেয়া কর পরিষ্কার করার এটি একটি বড় সুযোগ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিক পর্যন্ত বকেয়া থাকা সম্পত্তি করের ক্ষেত্রে এই বিশেষ ছাড় প্রযোজ্য হবে। নির্দিষ্ট এই সময়ের মধ্যে যাঁদের সম্পত্তি কর বা অন্যান্য শুল্ক বকেয়া রয়েছে, তাঁরা বড় অঙ্কের জরিমানা ও সুদের হাত থেকে মুক্তি পাবেন। এর ফলে দীর্ঘদিনের বকেয়া বোঝা মাথায় নিয়ে ঘুরে বেড়ানো সাধারণ মানুষ অনেকটাই স্বস্তি পাবেন।

প্রশাসন মনে করছে, এই ধরনের উদ্যোগে একদিকে যেমন সাধারণ নাগরিকরা বকেয়া মেটাতে উৎসাহিত হবেন, অন্যদিকে তেমনই পুরসভাগুলোর রাজস্ব ভাণ্ডারও শক্তিশালী হবে। করদাতারা যাতে কোনো ঝামেলা ছাড়াই এই সুবিধা নিতে পারেন, তার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। ঘরে বসেই অনলাইনের মাধ্যমে বকেয়া সম্পত্তি কর মিটিয়ে এই প্রকল্পের সুবিধা নেওয়া সম্ভব। পাশাপাশি, যাঁদের অনলাইনে পেমেন্ট করতে সমস্যা হবে, তাঁরা সরাসরি পুরসভার নির্দিষ্ট কার্যালয়ে গিয়েও বকেয়া মেটানোর সুযোগ পাবেন। পুজোর ঠিক আগে সরকারের এই পদক্ষেপে শহরবাসীর মুখে হাসি ফুটেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *