প্রতিদিন মাত্র ৩টি করে খেজুর খাচ্ছেন? শরীরের অন্দরে যে ম্যাজিক শুরু হয়, জানলে আজই নিয়ম করবেন!

মিষ্টি মুখ করা থেকে শুরু করে চটজলদি শক্তির উৎস হিসেবে খেজুরের জুড়ি মেলা ভার। তবে শুধু স্বাদ বা মিষ্টির জন্যই নয়, পুষ্টিবিদদের মতে, প্রতিদিনের ডায়েটে নিয়ম করে মাত্র কয়েকটি খেজুর রাখা শরীরের জন্য অত্যন্ত উপকারী। বর্তমানের ব্যস্ত জীবনযাত্রা ও অনিয়মিত খাওয়াদাওয়ার জেরে শরীরে যে ক্লান্তি ও পুষ্টির ঘাটতি তৈরি হয়, তা নিমিষেই দূর করতে পারে এই প্রাকৃতিক ফলটি।
প্রাকৃতিক শর্করা, ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর খেজুর আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা চাঙ্গা করতে এবং শক্তি জোগাতে দারুণ ভূমিকা পালন করে। তবে অতিরিক্ত নয়, বিশেষজ্ঞরা প্রতিদিন মাত্র তিনটি করে খেজুর খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।
প্রতিদিন ৩টি খেজুর খাওয়ার দুর্দান্ত উপকারিতা:
১. তাত্ক্ষণিক শক্তি বৃদ্ধি: খেজুরে থাকা প্রাকৃতিক শর্করা (গ্লুকোজ ও ফ্রুক্টোজ) শরীরকে মুহূর্তের মধ্যে চাঙ্গা করে তোলে এবং সারদিনের ক্লান্তি দূর করে। ২. হজমশক্তি উন্নত করা: খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকায় তা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে এবং পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। ৩. হাড় শক্ত ও মজবুত করা: ক্যালসিয়াম, কপার এবং ম্যাগনেশিয়ামের মতো খনিজ উপাদান থাকার কারণে এটি হাড়ের ঘনত্ব বাড়িয়ে হাড়ের ক্ষয় রোধ করে। ৪. রক্তস্বল্পতা দূর করা: খেজুরে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা শরীরে লোহিত রক্তকণিকার মাত্রা বাড়িয়ে অ্যানিমিয়া বা রক্তাল্পতার সমস্যা দূর করতে সাহায্য করে। ৫. হৃদরোগের ঝুঁকি কমানো: খেজুরে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং খারাপ কোলেস্টেরল কমিয়ে হার্ট সুস্থ রাখতে সাহায্য করে। ৬. ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি: এতে থাকা ভিটামিন সি ও ডি ত্বকের নমনীয়তা বজায় রাখে এবং অকালেই বয়সের ছাপ পড়তে বাধা দেয়। ৭. মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করা: নিয়মিত খেজুর খাওয়ার ফলে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের ফোকাস অনেকটাই বৃদ্ধি পায়।
প্রতিদিনের খাদ্যতালিকায় মাত্র তিনটি খেজুর যোগ করার এই ছোট্ট অভ্যাসটি আপনার শরীরকে রাখতে পারে সুস্থ ও রোগমুক্ত। আজ থেকেই আপনার ডেইটচার্টে এই নিয়মটি যুক্ত করে ফেলুন!