চায়ে ডুবিয়ে মুচমুচে বিস্কুট খাচ্ছেন? অজান্তেই কোন ভয়ংকর রোগ ডেকে আনছেন জানেন কি?

বাঙালির বিকেল মানেই ধোঁয়া ওঠা এক কাপ চা আর তার সঙ্গে পছন্দের ক্র্যাকার্স বা নোনতা বিস্কুট। চায়ের পেয়ালায় বিস্কুট ডুবিয়ে খাওয়ার এই অভ্যাস ছোট থেকে বড়—প্রায় সকলেরই অত্যন্ত প্রিয়। কিন্তু কাজের ফাঁকে বা আড্ডার আসরে এই জলখাবারটিই যে আপনার অজান্তে শরীরের মারাত্মক ক্ষতি ডেকে আনছে, তা কি কখনো ভেবে দেখেছেন? পুষ্টিবিদদের মতে, আপাতদৃষ্টিতে নিরীহ এই বিস্কুটই ডেকে আনতে পারে স্থূলতা থেকে শুরু করে ডাবেটিসের মতো বড় রোগ।
চায়ের সঙ্গে বিস্কুট খাওয়ার অভ্যাস আমাদের অনেকের কাছেই নিত্যদিনের রুটিন। কিন্তু নিয়মিত প্রক্রিয়াজাত এই খাবারটি খাওয়ার ফলে শরীরের অন্দরে ধীরে ধীরে নানা জটিলতা দানা বাঁধতে শুরু করে।
চা-বিস্কুট খাওয়ার ফলে শরীরে কী কী ক্ষতি হয়?
১. ওজন বৃদ্ধি ও মেদ জমার ঝুঁকি: বেশিরভাগ বিস্কুটই তৈরি হয় ময়দা, চিনি এবং রিফাইন্ড অয়েল দিয়ে। এতে ক্যালোরির পরিমাণ অত্যন্ত বেশি থাকে, যা খুব সহজেই শরীরে ওজন বাড়িয়ে দেয়। ২. রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি: বিস্কুটে থাকা অতিরিক্ত চিনি ও ক্ষতিকারক কার্বোহাইড্রেট রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বাড়িয়ে দেয়, যা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত বিপজ্জনক। ৩. হজমের গণ্ডগোল: ময়দা দিয়ে তৈরি বিস্কুট সহজে হজম হতে চায় না। এর ফলে গ্যাস, অম্বল বা বদহজমের মতো পেটের গোলমাল নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়ায়। ৪. খারাপ কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি: বিস্কুট তৈরিতে ব্যবহৃত সস্তা ফ্যাট বা পাম অয়েল রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএলের মাত্রা বাড়িয়ে হৃদরোগের ঝুঁকি তৈরি করে। ৫. পুষ্টির অভাব: বিস্কুট খাওয়ার ফলে পেট ভরে যায়, যার ফলে পুষ্টিকর খাবার খাওয়ার ইচ্ছে কমে যায়। এর ফলে শরীর প্রয়োজনীয় পুষ্টি ও ভিটামিন থেকে বঞ্চিত হয়।
সুস্থ থাকার সহজ বিকল্প:
চা খাওয়ার অভ্যাস ছাড়ার দরকার নেই, তবে বিস্কুটের বদলে খাদ্যতালিকায় স্বাস্থ্যকর কিছু রাখুন। ভাজা মুড়ি, রোস্টেড মাখানা, কাঠবাদাম, আখরোট কিংবা ঘরে তৈরি লো- ক্যালোরি স্ন্যাক্স বেছে নিতে পারেন। ছোট এই বদলেই শরীর থাকবে চাঙ্গা এবং রোগবালাইও থাকবে দূরে।