“সব মিথ্যে ও ভিত্তিহীন রিউমর!” আইটি রেড নিয়ে মুখ খুলে বড় দাবি করলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী!

বলিউড অন্দরে সাম্প্রতিক আয়কর বা ইনকাম ট্যাক্স (Income Tax) হানার খবর সামনে আসার পরই তা নিয়ে শুরু হয়েছিল নানা জল্পনা। বিভিন্ন মহলে গুঞ্জন ছড়ায় যে, এই তল্লাশি অভিযানের সঙ্গে নাম জড়িয়ে রয়েছে জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের (Rakul Preet Singh)। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যম ও সংবাদমাধ্যমে নানা খবর ছড়িয়ে পড়ার পর অবশেষে নীরবতা ভাঙলেন অভিনেত্রী নিজেই এবং সমস্ত গুঞ্জনকে সোজাসাপ্টা ভাষায় খারিজ করে দিলেন।

রাকুল প্রীত সিংয়ের টিমের পক্ষ থেকে এবং অভিনেত্রীর ঘনিষ্ট সূত্র মারফত স্পষ্ট জানানো হয়েছে যে, মুম্বইয়ে চলা সাম্প্রতিক কোনো আয়কর হানার সঙ্গে তাঁর বিন্দুমাত্র কোনো যোগ নেই। এই ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন, কাল্পনিক এবং উদ্দেশ্যপ্রণোদিত। অনুরাগীদের বিভ্রান্ত না হওয়ার আর্জিও জানানো হয়েছে।

ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবন নিয়ে এর আগেও বহুবার খবরের শিরোনামে এসেছেন এই অভিনেত্রী। তবে এবারের এই ট্যাক্স রেড সংক্রান্ত জল্পনা যে সম্পূর্ণ বানোয়াট, তা স্পষ্ট করে দেওয়ার পর আপাতত স্বস্তি পেয়েছেন তাঁর ভক্তরা। পেশাদার জীবনে নিজের কাজের ওপর মনোযোগ দিয়েই এই সমস্ত গুঞ্জনকে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন রাকুল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *