রক্তে ভিজল ঘর! পারিবারিক বিবাদের জেরে ঘুম চিরতরে কেড়ে নিলেন স্ত্রী, চাঞ্চল্যকর খুন মধ্যপ্রদেশে

মধ্যপ্রদেশের ইন্দোর থেকে এক রক্তক্ষয়ী ও মর্মান্তিক ঘটনার খবর সামনে এসেছে। সামান্য পারিবারিক বিবাদের জেরে রাগের বশে স্বামী সন্তোষকে শিলনোড়া দিয়ে মাথায় আঘাত করে খুনের অভিযোগ উঠল স্ত্রী সুরজ বাঈয়ের বিরুদ্ধে। এই নৃশংস হত্যাকাণ্ডের জেরে গান্ধী নগর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এদিন কোনো একটি বিষয়কে কেন্দ্র করে সন্তোষ ও তাঁর স্ত্রী সুরজ বাঈয়ের মধ্যে তীব্র কথা কাটাকাটি শুরু হয়। বিতর্ক চরম আকার ধারণ করলে স্ত্রী রাগের বশে রান্নাঘরের শিলনোড়া তুলে স্বামীর মাথায় সজোরে আঘাত করেন। এই মারাত্মক হামলায় সন্তোষ গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ পুলিশে খবর দেন। গান্ধী নগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তের পর পুলিশ অভিযুক্ত স্ত্রী সুরজ বাঈকে গ্রেপ্তার করেছে। ঠিক কী কারণে এই পারিবারিক বিবাদ এবং এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত শিলনোড়াটি বাজোপ্ত করার পাশাপাশি পরিবারের সদস্য ও প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *