পুজোর মুখে বিরাট চমক! কলেজে পড়লেই ছাত্রীদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকবে ৫০ হাজার টাকা

পুজোর মরশুমের ঠিক আগে রাজ্যের ছাত্রীদের জন্য এক দুর্দান্ত সুখবর নিয়ে এল রাজ্য সরকার। উচ্চশিক্ষায় ছাত্রীদের ড্রপআউট বা মাঝপথে পড়াশোনা ছেড়ে দেওয়ার প্রবণতা কমাতে নতুন একটি প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। নতুন এই ‘ভগিনী নিবেদিতা স্কিম’-এর মাধ্যমে রাজ্যের কলেজ পড়ুয়া অবিবাহিত ছাত্রীরা উচ্চশিক্ষার জন্য মোট ৫০, কোটি টাকার বেশি বাজেটের এই প্রকল্পে এককালীন আর্থিক সাহায্য পেতে চলেছেন।
সূত্রের খবর, সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে স্নাতক স্তরে (আন্ডার গ্র্যাজুয়েট কোর্স) ভরতি হওয়া ছাত্রীদের জন্যই মূলত এই বিশেষ অনুদান দেওয়া হবে। মোট তিন ধাপে এই টাকা সরাসরি ছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। প্রথম ও দ্বিতীয় বর্ষে ১৭ হাজার টাকা করে এবং তৃতীয় বর্ষে ১৬ হাজার টাকা—এইভাবে মোট ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে মেয়েদের আরও বেশি করে উৎসাহিত করতে সরকারের এই উদ্যোগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। খুব শীঘ্রই এই প্রকল্পে আবেদন জানানোর বিস্তারিত নির্দেশিকা ও পোর্টাল সম্পর্কিত তথ্য সামনে আসবে বলে জানা গিয়েছে।