সে শুরু হওয়ার আগেই হুলুস্থুল! নাথিংয়ের কোন লেটেস্ট স্মার্টফোনে সবচেয়ে বড় ক্যাশব্যাক ও ডিসকাউন্ট ঘোষণা হল?

উৎসবের মরসুমের আগেই অনলাইন শপিং প্রেমীদের জন্য বড়সড় সুখবর নিয়ে আসছে ফ্লিপকার্ট। আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে চলা বহুল প্রতীক্ষিত ‘ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ’ (Flipkart Big Billion Days) সেলে নাথিং (Nothing)-এর জনপ্রিয় স্মার্টফোনগুলিতে মিলছে চোখ ধাঁধানো ছাড় ও আকর্ষণীয় অফার। নাথিং ফোন ৪এ, ফোন ৪এ প্রো এবং ফোন ৪বি— এই তিনটি লেটেস্ট মডেলেই দাম কমার পাশাপাশি ব্যাংক অফার এবং এক্সচেঞ্জ বোনাসের দারুণ সুযোগ ঘোষণা করা হয়েছে। তবে সাধারণ ক্রেতাদের জন্য সেল ৯ অক্টোবর থেকে শুরু হলেও, প্লাস, ভিআইপি, ব্ল্যাক মেম্বার এবং নির্দিষ্ট কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডধারীরা ৮ অক্টোবর থেকেই আগেভাগে কেনাকাটার বিশেষ সুবিধা পাবেন।
-
নাথিং ফোন ৪এ (দাম শুরু ৩২,৯৯৯ টাকা থেকে): এই সিরিজের ফোনগুলির মধ্যে নাথিং ফোন ৪এ মডেলে সরাসরি দাম কমানো হয়েছে। এর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে ৩,০০০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট মিলছে। ব্যাংক অফার, কুপন এবং এক্সচেঞ্জ বোনাস মিলিয়ে ফোনটির দাম কমে দাঁড়াবে ৩২,৯৯৯ টাকা। এছাড়া ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম হবে ৪০,৯৯৯ টাকা, ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট ৪৫,৯৯৯ টাকা এবং ১২ জিবি র্যামযুক্ত টপ মডেলটি পাওয়া যাবে ৪৬,৯৯৯ টাকায়। এই ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, শক্তিশালী স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ প্রসেসর, পেরিস্কোপ টেলিফটো লেন্স সহ ৫০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা এবং ৫,৪০০ এমএএইচ ব্যাটারি।
-
নাথিং ফোন ৪এ প্রো (দাম শুরু ৪৯,৯৯৯ টাকা থেকে): একটু প্রিমিয়াম সেগমেন্টের এই মডেলটিতে সরাসরি কোনো ছাড় না থাকলেও ৪,৫০০ টাকা পর্যন্ত আকর্ষণীয় ব্যাংক অফার এবং ৫০০ টাকার এক্সচেঞ্জ বোনাস দেওয়া হচ্ছে। ফলে অফারের পর ফোনটির ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কেনা যাবে ৪৯,৯৯৯ টাকায়। এর ৬.৮৩ ইঞ্চির ১৪৪ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ প্রসেসর এবং ১৪০এক্স পর্যন্ত আল্ট্রা জুম ক্ষমতাসম্পন্ন ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা প্রযুক্তিপ্রেমীদের নজর কাড়ছে।
-
নাথিং ফোন ৪বি (দাম মাত্র ২৭,৯৯৯ টাকা থেকে): এবারের সেলে সবচেয়ে কম দামে হাতে পেতে পারেন নাথিং ফোন ৪বি। এর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে সরাসরি ৪,০০০ টাকার ছাড় দেওয়া হয়েছে। ব্যাংক ও এক্সচেঞ্জ অফার যুক্ত করলে এর দাম নেমে আসবে মাত্র ২৭,৯৯৯ টাকায়। এই বাজেট-বান্ধব ফোনে ৬,০০০ এমএএইচ ব্যাটারির পাশাপাশি রয়েছে স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ প্রসেসর এবং ৬.৭৭ ইঞ্চির ১২০ হার্টজ সুপার অ্যামোলেড ডিসপ্লে।