রোজ সকালে চায়ে এই দুধের গুঁড়ো খাচ্ছেন তো? নেসলের জনপ্রিয় প্রোডাক্ট ‘অসুরক্ষিত’ ঘোষণা করতেই দেশজুড়ে হাহাকার!

প্রতিদিনের চা বা কফির কাপে কিংবা রান্নায় বহুল ব্যবহৃত জনপ্রিয় বহুজাতিক সংস্থা নেসলের (Nestle) একটি প্রডাক্ট নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এল। দেশের খাদ্য সুরক্ষা নিয়ামক সংস্থা এফএসএসআই (FSSAI)-এর সাম্প্রতিক মান পরীক্ষায় অনুত্তীর্ণ হয়ে নেসলের লো ফ্যাট ডেইরি হোয়াইটেনার বা দুধের গুঁড়ো ‘অসুরক্ষিত ও নিম্নমানের’ (Unsafe and Substandard) হিসেবে চিহ্নিত হয়েছে।
খাদ্য সুরক্ষা কর্তৃপক্ষের নিয়মিত মান যাচাই ও ল্যাবরেটরি পরীক্ষার পরেই এই বড়সড় পদক্ষেপ নেওয়া হয়েছে। এফএসএসআই সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে সংগৃহীত নমুনার গুণগত মান খতিয়ে দেখা হয়, যেখানে দেখা যায় এই ডেইরি হোয়াইটেনার নির্ধারিত ফুড সেফটি স্ট্যান্ডার্ড বজায় রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আর এর পরেই জনস্বাস্থ্য সুরক্ষার খাতিরে প্রডাক্টটির মান নিয়ে কঠোর সতর্কবার্তা জারি করা হয়েছে।
বিখ্যাত এই সংস্থার প্রোডাক্ট নিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসার পর থেকেই স্বাস্থ্যসচেতন ক্রেতাদের মধ্যে গভীর উদ্বেগ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। আপনার রান্নাঘরেও এই প্রডাক্টটি মজুত রয়েছে কি না, তা নিয়ে এখনই সতর্ক হওয়ার সময়।