চাকরিপ্রার্থীদের জন্য বড় আপডেট! এসএসসির জেই, এসআই ও সিএইচএসএল পরীক্ষার সম্পূর্ণ সূচি প্রকাশ

স্টাফ সিলেকশন কমিশন (SSC) সরকারি চাকরিপ্রার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করেছে। কমিশনের পক্ষ থেকে আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলা তিনটি প্রধান নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার (JE) পেপার-১, দিল্লি পুলিশ ও সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (CAPF) সাব-ইন্সপেক্টর (SI) এবং কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি (১০+২) লেভেল এক্সামিনেশন (CHSL) টিয়ার-১ পরীক্ষা। সমস্ত পরীক্ষাই কম্পিউটার-ভিত্তিক (CBE) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
কোন পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে?
কমিশনের প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী দুই মাস ধরে পর্যায়ক্রমে এই মেগা পরীক্ষাগুলি পরিচালিত হবে:
-
এসএসসি জেই পেপার-১: আগামী ২০২৬ সালের ২ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
-
দিল্লি পুলিশ ও সিএপিএফ এসআই পরীক্ষা: সাব-ইন্সপেক্টর পদের এই পরীক্ষাটি ২০ নভেম্বর শুরু হয়ে চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।
-
এসএসসি সিএইচএসএল টিয়ার-১: এই পরীক্ষাটি ৩০ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
গুরুত্বপূর্ণ নির্দেশিকা ও অ্যাডমিট কার্ড
এসএসসির পক্ষ থেকে জানানো হয়েছে যে এই পরীক্ষার তারিখগুলি আপাতত প্রস্তাবিত এবং প্রয়োজনে এতে পরিবর্তন আনা হতে পারে। তাই প্রার্থীদের নিয়মিত কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে। পরীক্ষার সিটি স্লিপ, অ্যাডমিট কার্ড এবং সঠিক অংশগ্রহণের দিনক্ষণ খুব শীঘ্রই অফিসিয়াল পোর্টালে প্রকাশ করা হবে।