ইতিহাসের আজকের দিনের উল্লেখনীয় বিভিন্ন ঘটনা (২৬ জানুয়ারী)

এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৫০০ – ভিসেন্ড পিনৎসল ব্রাজিল আবিষ্কার করেন।

১৫৩১ – পর্তুগালে লিসবন শহরে ভূমিকম্প আঘাত করে। তাতে প্রায় এক হাজার লোক মারা যায়।

১৫৬৫ – বিজয়নগর সাম্রাজ্য ও দাক্ষিণাত্যের সুলতানি রাজ্যের মধ্যে তালিকোটার যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধের ফলে ভারতের সর্বশেষ হিন্দু রাজত্ব বিজয়নগরের পতন ত্বরান্বিত হয়।

১৬৯৯ – কার্লোউইজ সন্ধি অনুসারে তুরস্ক এবং অস্ট্রিয়া, পোল্যান্ড, ভিনিস ও রাশিয়ার মধ্যে সংঘটিত মহাযুদ্ধের অবসান হয়।

১৮৪১ – হংকং ব্রিটিশ সার্বভৌম ভূখণ্ডে পরিণত হয়।

১৭৮৮ – গভনর্র আর্থার ফিলিপ অস্ট্রেলিয়ার সিডনি প্রতিষ্ঠা করেন।

১৮৪১ – হংকং ব্রিটিশ সার্বভৌম ভূখণ্ডে পরিণত হয়।

১৯১৮ – ইউক্রেন স্বাধীনতা ঘোষণা করে।

১৯৩০ – ভারতীয় জাতীয় কংগ্রেস ২৬ জানুয়ারি তারিখটিকে স্বাধীনতা দিবস বা পূর্ণ স্বরাজ দিবস হিসেবে ঘোষণা করে।

১৯৫০ – ভারতের সংবিধান কার্যকর হয়। রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এবং ভারতকে প্রজাতন্ত্র হিসাবে ঘোষণা করা হয়।

১৯৫২ – খাজা নাজিমুদ্দিন পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হবে বলে ঘোষণা দেন।

১৯৫২ – মিশরের কালো শনিবার রায়োট: রাজধানী কায়রের ব্যাবসায়িক প্রতিষ্ঠানগুলো জ্বালিয়ে দেয়া হয়।ব্রিটিশ নাগরিক ও মিশরীয় ধনী ব্যাক্তিত্বের উপর আক্রমণ করা হয়।

১৯৬১ – মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি, জেনেট এফ ট্রাভলকে মার্কিন রাষ্ট্রপতির প্রথম মহিলা চিকিৎসক হিসেবে নিয়োগ দেন।

১৯৬৫ – হিন্দি ভারতের কেন্দ্রীয় সরকারের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পায়।

১৯৮২ – তালিবাবাদে বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপিত হয়।

১৯৮৬ – ইসরায়েল ও মিসরের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হয়।

১৯৯১ – সোমালিয়ার ক্ষমতা হতে সাঈদ বারীকে অপসারন। আলী মাহাদী এর জয়লাভ।

২০০১ – বিধ্বংসী ভূমিকম্পে গুজরাটে প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারায়।

২০০৪ – হামিদ কারজাই আফগানিস্তানের নতুন সংবিধানে স্বাক্ষর করেন।

জন্ম:

১৭৭৮ – ইতালিয় কবি উগো ফোসকোলো জন্মগ্রহণ করেন।

১৯১১ – নোবেলজয়ী মার্কিন পদার্থবিদ পোলকার্প কুশের জন্মগ্রহণ করেন।

১৮৫০ – মার্কিন লেখক ও সমাজতন্ত্রী এডওয়ার্ড বেলামি জন্মগ্রহণ করেন ।

১৮৭৮ – দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ডেভ নোর্স জন্মগ্রহণ করেন।

১৮৮৪ – মার্কিন ভাষাবিজ্ঞানী এডওয়ার্ড স্যাপির জন্মগ্রহণ করেন ।

১৯১৮ – রুমানীয় নেতা নিকালোই চসেস্কু জন্মগ্রহণ করেন।

১৯৬৩ –পর্তুগিজ ফুটবল ম্যানেজার ও সাবেক ফুটবল খেলোয়াড় হোসে মোরিনহো জন্মগ্রহণ করেন।

মৃত্যু:

১৮২৩ – ইংরেজ চিকিৎসক এবং গুটি বসন্তের টিকার আবিষ্কারক এডওয়ার্ড জেনার পরলোকগমন করেন।

১৯৪১ – নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান ঘটে।

১৯৬৯ – বাঙালি ধর্ম সংস্কারক অনুকূলচন্দ্র ঠাকুর পরলোকগমন করেন।

২০১৪ – মেক্সিকান কবি, উপন্যাসিক, নাট্যকার, ছোটগল্পকার, অনুবাদক ও প্রাবন্ধিক হোসে এমিলিও পাচেকো মৃত্যুবরণ করেন।

২০১৬ – পূর্ব পাকিস্তানের গভর্নর সাহেবজাদা ইয়াকুব খান মৃত্যুবরণ করেন।

দিবস:

ভারতীয় প্রজাতন্ত্র দিবস (১৯৫০)।
আন্তর্জাতিক কাস্টমস দিবস,
মুক্তি দিবস (উগান্ডা),
অস্ট্রেলিয়া দিবস (অস্ট্রেলিয়া)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *