‘সব সিদ্ধান্তই সর্বসম্মত!’ নির্বাচন কমিশনের অন্দরের গুঞ্জন নিয়ে বড় সাফাই

ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) ঘিরে নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের যে জল্পনা তৈরি হয়েছিল, তা পুরোপুরি উড়িয়ে দিল কমিশন সূত্র। সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে নির্বাচন কমিশনের অন্দরে টানাপোড়েন ও মতপার্থক্যের খবর প্রকাশ্যে আসার পরেই এই বিষয়ে স্পষ্ট অবস্থান নিল কমিশন।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারির পর থেকে নির্বাচন কমিশনের তিন সদস্যের প্যানেলে গৃহীত প্রতিটি সিদ্ধান্তই সম্পূর্ণ সর্বসম্মত ছিল। কমিশনের অন্দরে কোনো রকম মতবিরোধ বা অসন্তোষের প্রশ্নই ওঠে না, এবং কোনো কমিশনারই কমিশনের কোনো সিদ্ধান্তে ভিন্নমত বা আপত্তি প্রকাশ করেননি বলেই দাবি করা হয়েছে।

বিশেষজ্ঞ মহলের মতে, এসআইআর প্রক্রিয়া এবং সাম্প্রতিক নানা রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে নির্বাচন কমিশনের অন্দরে বিভাজনের গুঞ্জন যখন জোরালো হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে কমিশনের এই সাফাই বেশ তাৎপর্যপূর্ণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *