BigNews: পুলিশকে ‘২ টাকার চাকর’, ক্ষমা চাইলেন তৃণমূল বিধায়ক

প্রকাশ্যে এক জনসভায় পুলিশকে ‘২ টাকার চাকর’ বলে অপমান করার অভিযোগ উঠেছে মোগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসুদ্দিন মোল্লার বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই বিতর্কিত ভাষণ।

এরপর বিধায়কের সাসানীর রেয়াত না করেই তাকে উল্টে থানায় বসিয়ে ক্ষমা চাওয়ালেন ডায়মন্ড হারবারের SDPO মিতুন দে। সেই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে শুরু হয়ে গেছে ব্যাপক শোরগোল শুরু হয়েছে মোগরাহাটে।
নেটিজেনররা SDPO র সাহসকে কুর্নিশ জানিয়েছে।

প্রসঙ্গত, প্রায়ই বিভিন্ন নেতা নেত্রীরা প্রকাশ্য সভায় জনতার সামনে এমন কিছু বিতর্কিত বক্তৃতা দিয়ে পরে যান বিপাকে। পরবর্তীতে সেই বক্তৃতার কারণে ক্ষমা চাইতে হয় তাদের। তবুও প্রায়ই এমন ঘটনা বেড়েই চলেছে। ইটা রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার ও দম্ভ বলেই কটাক্ষ করেছেন ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *