২০ মাস পর ফের টুইটারে ফিরলেন কঙ্গনা রানাউত

২০ মাসের অপেক্ষার অবসান। টুইটারে ফিরলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। প্রায় ২০ মাসেরও বেশি সময় পর মঙ্গলবার (২৪ জানুয়ারি) কঙ্গনা রানাউতের টুইটার হ্যান্ডল পুনরুদ্ধার হলো।

টুইটারে ফিরেই কঙ্গনা লিখেছেন, ‌নমস্কার সকলকে, আবার ফেরত এসে ভাল লাগছে। মাত্র ১০ মিনিটেরও কম সময়ে তার টুইটে ভিউ সংখ্যা ছাড়ায় ৫৯ হাজার। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে স্টোরি দিয়েও টুইটারে ফেরত আসার কথা ঘোষণা করেন তিনি।

লিখেছেন, টুইটারে ফিরে এসে ভাল লাগছে। একইসঙ্গে নিজের আগামী ছবি ইমার্জেন্সির শ্যুটিং শেষের স্ক্রিনশট পোস্ট করেন।

পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী সহিংসতা নিয়ে বিতর্কিত পোস্ট দেওয়ায় ২০২১ সালের ৪ মার্চ তার টুইটার হ্যান্ডল বন্ধ করে দেওয়া হয়। বারবার কঙ্গনার পোস্ট টুইটার পলিসির আচরণ বিধি লঙ্ঘন করে বলে জানা যায়। ফলে অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত নেয় টুইটার কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *