অক্টোবরের ১ তারিখ থেকেই বদলে যাচ্ছে হিসেব! সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকছে একলাফে কত টাকা?

আর মাত্র একদিন পরেই শুরু হচ্ছে পুজোর মাস অক্টোবর। আর এই অক্টোবর মাসেই রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য অপেক্ষা করছে এক বিরাট লটারি। উৎসবের এই মরশুমে কেবল বর্ধিত ডিএ (Dearness Allowance)-ই মিলবে না, একইসঙ্গে পুজোর আগেই কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকে যাবে অগ্রিম বেতনও। রাজ্য অর্থ দপ্তরের সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী, ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা কর্মীদের ডিএ এক লাফে ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি, পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা কর্মীদের ক্ষেত্রেও মহার্ঘ ভাতা সরাসরি ৫২ শতাংশ বৃদ্ধি পাওয়ার বড় ঘোষণা করা হয়েছে।

নতুন ডিএ হার এবং কার্যকরের তারিখ
চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই ষষ্ঠ পে কমিশনের আওতায় রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ২০ শতাংশ বাড়ানোর অনুমোদন দিয়েছিল সরকার। রাজ্য অর্থ দপ্তরের গত ৪ আগস্ট ২০২৬-এর স্মারক অনুযায়ী, আগামী ১ অক্টোবর, ২০২৬ থেকে এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে।

এর ফলে সংশোধিত বেতনকাঠামোয় থাকা সরকারি কর্মীরা মূল বেতনের ওপর এতদিন যা পেতেন, তার সঙ্গে আরও ২০ শতাংশ যোগ হয়ে মোট ৩৮ শতাংশ (১৮ + ২০) হারে ডিএ হাতে পাবেন। অর্থাৎ, পুজোর ঠিক মুখেই ষষ্ঠ পে কমিশনের আওতাভুক্ত সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে সরাসরি ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা ঢুকতে শুরু করবে।

স্বস্তি পেলেন পঞ্চম বেতন কমিশনভুক্ত কর্মীরাও
শুধু ষষ্ঠ বেতন কমিশনই নয়, রাজ্য সরকারের এই পদক্ষেপে বড় স্বস্তি পেয়েছেন পুরনো বা প্রিম-রিভাইজড (Pre-Revised) বেতনকাঠামোয় থাকা নির্দিষ্ট কর্মীরাও। যাঁরা এখনও পঞ্চম বেতন কমিশনের আওতায় বা ROPA 2009 অনুযায়ী বেতন কিংবা পেনশন পাচ্ছেন, তাঁদের ক্ষেত্রেও বিরাট সুখবর শুনিয়েছে সরকার।

এতদিন পঞ্চম পে কাঠামোয় থাকা কর্মীরা ১৭১ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতেন। নতুন নির্দেশিকা অনুযায়ী, সেই হার ৫২ শতাংশ পয়েন্ট বাড়িয়ে সরাসরি ২২৩ শতাংশ করা হয়েছে। অর্থাৎ, আগামী ১ অক্টোবর থেকে তাঁরা ২২৩ শতাংশ হারে ডিএ বা মহার্ঘ ত্রাণ (Dearness Relief) পেতে থাকবেন। একইভাবে যাঁরা প্রি-রিভাইজড পেনশন বা পারিবারিক পেনশন ভোগ করছেন, তাঁরাও এই বর্ধিত ২২৩ শতাংশ হারের সুবিধা পাবেন।

সবমিলিয়ে, আসন্ন দুর্গাপুজো এবং উৎসবের মাসটি যে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য অত্যন্ত পয়া হতে চলেছে, তা বলাই বাহুল্য। পকেটে বাড়তি টাকা এবং পুজোর আগেই অ্যাকাউন্টে বেতনের সুসংবাদ—সব মিলিয়ে খুশির হাওয়া সরকারি মহলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *