১ কোটির বেশি সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় খবর! অষ্টম বেতন কমিশন নিয়ে এল বিরাট আপডেট

দেশের ১ কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এনেছে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন (CPC)। তাদের পরামর্শ গ্রহণ প্রক্রিয়ার অংশ হিসেবে এবার আনুষ্ঠানিক বৈঠক এবং বিভিন্ন রাজ্য সফরের কথা ঘোষণা করেছে কমিশন। পোর্টালে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, চূড়ান্ত সুপারিশ প্রকাশের আগে বিভিন্ন রাজ্য ঘুরে কর্মচারী ইউনিয়ন, বিভিন্ন প্রতিনিধি দল, পেনশনভোগী সংগঠন এবং স্টকহোল্ডারদের সঙ্গে গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে। ১ কোটিরও বেশি মানুষের সরাসরি লাভএই কমিশনের ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন ১ কোটিরও বেশি মানুষ। এর মধ্যে রয়েছেন প্রায় ৫০ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী, প্রায় ৬৫ লাখ পেনশনভোগী এবং প্রতিরক্ষা ও রেলওয়ের কর্মী ও অবসরপ্রাপ্তরা।কার্যপরিধি বা ToR-এর মূল বিষয়বস্তুঅষ্টম সিপিসি-র কার্যপরিধি বা ‘টার্মস অফ রেফারেন্স’ (ToR) অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা কমিশনের চূড়ান্ত সুপারিশ থেকে কী আশা করতে পারেন, তার রূপরেখা তৈরি করা হয়েছে। গত বছর কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত এই ToR-এর মাধ্যমে কমিশনের কাজের পরিধি নির্দিষ্ট করা হয়েছে।প্যানেলটি মূলক যে বিষয়গুলি পর্যালোচনা করবে:বেতন ও ভাতা: পে-ম্যাট্রিক্স, মহার্ঘ ভাতা (DA), ডিভিয়ারনেস রিলিফ, HRA এবং ইনক্রিমেন্ট বা পদোন্নতির মতো বিষয়গুলি খতিয়ে দেখা। অর্থনৈতিক পরিস্থিতি: দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি, আর্থিক বিচক্ষণতা এবং উন্নয়নমূলক ব্যয়ের সঙ্গে জনকল্যাণমূলক কাজের ভারসাম্য রক্ষা করা।পেনশন স্কোপ: ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) এবং ইউনিফাইড পেনশন স্কিম (UPS)-এর আওতাভুক্ত কর্মীদের গ্র্যাচুইটি ও পেনশন পর্যালোচনা করা। কর্মদক্ষতা: সরকারি চাকরিতে মেধাবীদের আকৃষ্ট করতে কর্মসংস্কৃতিতে দক্ষতা, জবাবদিহিতা ও ইনসেনটিভের ব্যবস্থা উন্নত করা।প্যানেলের নেতৃত্ব ও সময়সীমা সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে গঠিত এই প্যানেলে সদস্য-সচিব হিসেবে রয়েছেন প্রাক্তন আইএএস কর্মকর্তা পঙ্কজ জৈন এবং সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক পুলক ঘোষ। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, কমিশনকে গঠনের ১৮ মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে অতীতের ট্রেন্ড বিশ্লেষণ করলে দেখা যায়, বেতন কমিশনের সুপারিশ চূড়ান্তভাবে কার্যকর হতে এবং তার সুফল হাতে পেতে কিছুটা সময় লেগে যায়।