দলবদলু নেতার চরম বিপত্তি! অস্ত্র সমেত গোপালনগর থানার পুলিশের জালে প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ

আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার হলেন বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস। গোপালনগর থানার পুলিশের জালে ধরা পড়েছেন অভিযুক্ত এই নেতা। রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে বেআইনি কাজের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে প্রশাসন, যার জেরে একের পর এক হেভিওয়েট নেতার গ্রেফতারির খবর সামনে আসছে।

রাজনৈতিক মহলের একাংশের মতে, বিশ্বজিৎ দাসের দলবদলের ইতিহাস বেশ দীর্ঘ। ২০১৯ সালের লোকসভা ভোটের পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। এরপর ২০২১ সালে তৃণমূল রাজ্যে ক্ষমতায় ফেরার পর ফের ঘাসফুল শিবিরে প্রত্যাবর্তন ঘটে তাঁর। সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর তাঁর বিভিন্ন রাজনৈতিক গতিবিধি নিয়েও চর্চা কম হয়নি।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে গোপালনগর থানার পুলিশ অভিযান চালায় এবং আগ্নেয়াস্ত্রসহ বিশ্বজিৎ দাসকে পাকড়াও করে। অতীতেও রাজ্যে বিভিন্ন নেতার অস্ত্র উদ্ধারের ঘটনা সামনে এসেছে। তবে প্রাক্তন এক বিধায়কের এহেন গ্রেফতারির খবর চাউর হতেই উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই ঘটনার পর আইনি পদক্ষেপ কী নেওয়া হয়, সেদিকেই এখন সকলের নজর।

Pratik Saha
  • Pratik Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *