চাকরির মেয়াদ ফুরোচ্ছে মোটে কদিন বাদেই! ৯ অক্টোবরের আশঙ্কায় সল্টলেকে বিকাশ ভবন অভিযানের ডাক চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের

পুজোর আনন্দ শুরুর ঠিক আগেই মাথায় হাত পড়েছে রাজ্যের চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের। আগামী ৯ অক্টোবরই বর্তমান নিয়োগকারী সংস্থার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। এরপর নতুন করে টেন্ডার প্রক্রিয়া শুরু হলে তাঁদের সকলের চাকরি চিরতরে চলে যেতে পারে—এই প্রবল আশঙ্কায় আজ সল্টলেকের করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত এক দীর্ঘ বিক্ষোভ মিছিলে শামিল হলেন শিক্ষক-শিক্ষিকারা।

বিকাশ ভবন সূত্রে খবর, দীর্ঘ দিন ধরে স্কুলগুলিতে চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে পরিষেবা দিয়ে আসলেও তাঁদের চাকরি স্থায়ী করার বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত কোনো আশ্বাস মেলেনি। আন্দোলনকারী শিক্ষকদের সাফ দাবি, যে সংস্থার মাধ্যমে তাঁদের নিয়োগ করা হয়েছিল, সেই চুক্তি ফুরিয়ে যাওয়ার পর নতুন টেন্ডার হলে তাঁদের ভবিষ্যৎ সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়বে। পরিবারের অন্নসংস্থান ও অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবেই বাধ্য হয়ে তাঁরা এদিন রাজপথে নেমেছেন।

এদিনের এই মিছিলকে কেন্দ্র করে করুণাময়ী ও বিকাশ ভবন চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। পুলিশের তরফ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হলেও আন্দোলনকারীদের বিক্ষোভের জেরে সাময়িকভাবে ওই এলাকার যান চলাচল ব্যাহত হয়। পুজোর প্রাক্কালে সরকারের পক্ষ থেকে এই সংকট নিরসনে কোনো সদর্থক পদক্ষেপ নেওয়া হয় কিনা, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা শিক্ষক মহল।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *