প্রতিদিন মাত্র ৪৫ টাকা জমিয়েই হাতে পান ২৫ লক্ষ! LIC-র এই বাম্পার স্কিম সম্পর্কে জানেন?

বিগত কয়েক দশক ধরে ভারতীয় মধ্যবিত্তের সঞ্চয় ও আস্থার অন্যতম বড় ভরসা হয়ে উঠেছে ভারতীয় জীবন বিমা নিগম বা এলআইসি (LIC)। গ্রাহকদের আর্থিক সুরক্ষার কথা মাথায় রেখে এই সংস্থা বিভিন্ন ধরনের লাভজনক স্কিম অফার করে থাকে। যার মধ্যে কিছু পলিসিতে যেমন পেনশনের গ্যারান্টি থাকে, তেমনই কিছু স্কিম নিশ্চিত করে নিয়মিত আয়ের সুবিধা। তবে আজ আলোচনা করা হবে এলআইসি-র অত্যন্ত জনপ্রিয় একটি পলিসি নিয়ে, যা বিনিয়োগকারীদের দ্বিগুণ বোনাস এবং দুর্দান্ত রিটার্নের ডাবল ধামাকা অফার করে। আর সেই স্কিমটি হলো—‘নিউ জীবন আনন্দ প্ল্যান’।
দ্বিগুণ বোনাসের আকর্ষণীয় সুবিধা
যাঁরা অতিরিক্ত বিনিয়োগের বোঝা এড়িয়ে চলতে চান এবং প্রতিদিন সামান্য কিছু টাকা বাঁচিয়েই বড় অঙ্কের তহবিল গড়তে চান, তাঁদের জন্য এলআইসির এই জীবন আনন্দ প্ল্যানটি অত্যন্ত কার্যকর হতে পারে। এই স্কিমের আওতায় গ্রাহকদের দুটি বিশেষ ধরনের বোনাস প্রদান করে থাকে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন—একটি হলো সাধারণ রিভার্সনারি বোনাস এবং অন্যটি ফাইনাল বা চূড়ান্ত অতিরিক্ত বোনাস।
ম্যাচিউরিটির পরেও মিলবে বিমা সুরক্ষা
এলআইসি জীবন আনন্দে এমন কিছু অনন্য সুবিধা রয়েছে, যা এটিকে অন্য দশটি পলিসির থেকে আলাদা করেছে এবং এর জনপ্রিয়তাও আকাশছোঁয়া। এই প্ল্যানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, মেয়াদপূর্তির পরেও পলিসির আওতায় জীবন বিমার কভারেজ বা সুরক্ষা বলয় বজায় থাকে। অর্থাৎ, একটিমাত্র পলিসির মাধ্যমেই গ্রাহক যেমন একসঙ্গে বড় অঙ্কের ম্যাচিউরিটি ফান্ড পান, তেমনই সারাজীবন বিমা সুরক্ষার নিরাপত্তাও হাতের নাগালে চলে আসে।
প্রতিদিন মাত্র ৪৫ টাকা সঞ্চয়ে মিলবে ২৫ লক্ষ টাকা!
এই স্কিমের মাধ্যমে আপনি অত্যন্ত সহজেই প্রতিদিন নামমাত্র টাকা বাঁচিয়ে দীর্ঘ মেয়াদে ২৫ লক্ষ টাকার একটি বিশাল তহবিল গড়ে তুলতে পারেন। হিসাব বলছে, এর জন্য আপনাকে প্রতিদিন মাত্র ৪৫ টাকা করে জমাতে হবে। অর্থাৎ, মাসিক হিসেবে যার পরিমাণ দাঁড়ায় মাত্র ১,৩৫৮ টাকা।
যদি আপনি এই প্ল্যানে একটানা ৩৫ বছরের জন্য বিনিয়োগ করেন, তবে মেয়াদপূর্তিতে আপনার হাতে আসবে পুরো ২৫ লক্ষ টাকার ফান্ড। প্রতি মাসে ১,৩৫৮ টাকা বা দৈনিক ৪৫ টাকা জমানোর ফলে বছরে আপনার মোট জমার পরিমাণ দাঁড়াবে প্রায় ১৬,৩০০ টাকা।
বোনাসের সম্পূর্ণ ও লাভজনক হিসাব
ধরুন, আপনি এলআইসি জীবন আনন্দ পলিসিতে ৫ লক্ষ টাকার বেস সাম অ্যাসিওরড বা বিমা করাচ্ছেন। সেক্ষেত্রে প্রতিদিন ৪৫ টাকা করে বিনিয়োগ করে ৩৫ বছরে আপনার মোট জমার পরিমাণ হবে প্রায় ৫.৭০ লক্ষ টাকা। এর সঙ্গে যুক্ত হবে ৮.৬০ লক্ষ টাকার রিভিশনারি বোনাস এবং ১১.৫০ লক্ষ টাকার একটি বিশাল চূড়ান্ত অতিরিক্ত বোনাস। সবমিলিয়ে পলিসিটির মেয়াদ শেষ হলে এই দ্বিগুণ বোনাসের সুবাদেই বিনিয়োগকারীর পকেটে আসবে বিশাল অঙ্কের আর্থিক লাভ।