চ্যাট করার অভ্যাসে এবার আসছে বিরাট বদল! তিন বছর পর হোয়াটসঅ্যাপ ইন্টারফেসে কী পরিবর্তন হতে চলেছে?

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের ইন্টারফেসে খুব শীঘ্রই এক বড়সড় পরিবর্তন আসতে চলেছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের অভিজ্ঞদাকে আরও আকর্ষণীয় করতে অ্যাপের ডিজাইন সম্পূর্ণ বদলে ফেলার প্রস্তুতি নিচ্ছে মেটা। সম্প্রতি প্রকাশিত টেক রিপোর্টে জানা গেছে, অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য একটি নতুন ফ্লোটিং নেভিগেশন বার এবং রিকনস্ট্রাক্টেড ট্যাব ডিজাইনের টেস্টিং শুরু করেছে সংস্থাটি, যা দেখতে অনেকটাই আইফোনের ইন্টারফেসের মতো হবে।

নেভিগেশন বারে ঠিক কী কী পরিবর্তন আসছে? হোয়াটসঅ্যাপ প্রায় তিন বছর আগে অ্যান্ড্রয়েড অ্যাপের প্রধান সেকশনগুলিকে স্ক্রিনের নিচে স্থানান্তরিত করেছিল। কিন্তু এবার শুধু পজিশন নয়, বরং বারের আকার, ট্যাব এবং কন্ট্রোলের সামগ্রিক লুকে বড় বদল আনা হচ্ছে। বিটা সংস্করণে দেখা গেছে যে নতুন নেভিগেশন বারের কোণগুলি কিছুটা রাউন্ডেড বা গোল করা হয়েছে, যা স্ক্রিনে একটি আকর্ষণীয় ‘ফ্লোটিং লুক’ ফুটিয়ে তোলে। আইফোনের অ্যাপ ইন্টারফেসে ব্যবহৃত ডিজাইনের আদলেই এটি তৈরি করা হলেও, অ্যান্ড্রয়েডের নিজস্ব ইউজার গাইডলাইন এবং লাইট ও ডার্ক থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই এটি ডিজাইন করা হয়েছে।

বিজনেস ইউজারদের জন্য মেটার এআই টুল: পাশাপাশি মেটা কর্পোরেশন হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট সেটআপ করার প্রক্রিয়া আরও সহজ করতে একটি নতুন এআই টুল (WhatsApp Business Tools MCP) চালু করেছে। এই টুলের সাহায্যে ক্লড, চ্যাটজিপিটি বা অন্যান্য এআই কোডিং প্ল্যাটফর্মের মাধ্যমে খুব সহজেই বিজনেস অ্যাকাউন্ট তৈরি, ফোন নম্বর যাচাই এবং এপিআই রেজিস্টার করার কাজগুলো দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। তবে সাধারণ ব্যবহারকারীদের নজর এখন মূলত সম্পূর্ণ নতুন লুকে আসতে চলা হোয়াটসঅ্যাপের ইন্টারফেসের দিকেই রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *