মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির হেভিওয়েট নেতা গ্রেফতার! বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী

মাথার দাম ছিল এক কোটি টাকা। অবশেষে নিরাপত্তা বাহিনীর জালে ধরা পড়লেন সিপিআই (মাওবাদী)-এর শীর্ষনেতা অসীম মণ্ডল ওরফে আকাশ। দীর্ঘ দেড় দশক ধরে সশস্ত্র আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার পর তাঁর এই গ্রেফতারিকে মাওবাদী বিরোধী অভিযানের অন্যতম বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।
নিরাপত্তাবাহিনীর দীর্ঘদিনের নজরে থাকা মোস্ট ওয়ান্টেড মাওবাদী নেতা অসীম মণ্ডল ওরফে আকাশকে অবশেষে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি জঙ্গলে আত্মগোপনে ছিলেন এবং মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা একদা বাংলা কমিটির সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। সম্প্রতি পরিবর্তিত পরিস্থিতিতে তাঁর গতিবিধি ঘিরে সন্দেহ তৈরি হলে সীমান্তবর্তী জঙ্গল এলাকায় চিরুনি তল্লাশি শুরু করে বাহিনী।
গত দু’দিন ধরে চলা তীব্র তল্লাশি অভিযانের পর অবশেষে তাঁকে পাকড়াও করতে সক্ষম হয় নিরাপত্তা সংস্থাগুলি। গোয়েন্দা ও নিরাপত্তা মহলের মতে, জঙ্গলমহল ও সংলগ্ন এলাকায় দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে নাশকতা ও সশস্ত্র আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন এই শীর্ষনেতা। তাঁর গ্রেফতারে মাওবাদী নেটওয়ার্কে বড় ধাক্কা লাগল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।