২০০০ টাকার বেশি পেমেন্টে কি এবার থেকে কাটবে টাকা? ইউপিআই নীতি নিয়ে সমস্ত ধোঁয়াশা দূর করল অর্থমন্ত্রক

ইউপিআই (UPI) লেনদেনে মাশুল বা চার্জ বসানো নিয়ে দেশজুড়ে চলা রাজনৈতিক তরজায় এবার বড়সড় বিবৃতি দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। আমেরিকার চাপে নতিস্বীকার করে মোদি সরকার ইউপিআই নীতি বদল করেছে বলে যে অভিযোগ তুলেছে কংগ্রেস, তাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে কেন্দ্র। অর্থমন্ত্রকের স্পষ্ট বক্তব্য, ভারতের ডিজিটাল পেমেন্ট সংক্রান্ত সমস্ত নীতি সম্পূর্ণ স্বাধীনভাবে দেশের স্বার্থ ও স্বাবলম্বন বজায় রেখেই তৈরি করা হয়।

সম্প্রতি ইউপিআই-তে মাশুল বসানোর নেপথ্য নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক চরমে উঠেছে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ কংগ্রেস শিবিরের অভিযোগ ছিল, জিরো-এমডিআর (Zero-MDR) নীতি নিয়ে ভারতের ওপর অসন্তুষ্ট ছিল আমেরিকার বিভিন্ন পেমেন্ট কোম্পানি (যেমন Visa এবং Mastercard)। মার্কিন বাণিজ্যিক স্বার্থরক্ষা করতেই নাকি মোদি সরকার এই নীতি পরিবর্তনে বাধ্য হয়েছে।

এই জল্পনার মাঝেই কেন্দ্রীয় অর্থমন্ত্রক সাফ জানিয়ে দিয়েছে যে, ইউপিআই নীতি প্রণয়নের সঙ্গে বিদেশি শক্তির প্রভাবে কোনো যোগ নেই। সমস্ত সিদ্ধান্তই দেশের সাধারণ মানুষ এবং ছোট ব্যবসায়ীদের আর্থিক অন্তর্ভুক্তি ও সাশ্রয়ী ডিজিটাল লেনদেন নিশ্চিত করার লক্ষ্যেই নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ২০০০ টাকার কম লেনদেনে কোনো চার্জ না থাকলেও, তার বেশি অংকের বাণিজ্যিক লেনদেনে নির্দিষ্ট হারে এমডিআর (MDR) প্রযোজ্য হবে। তবে সাধারণ মানুষ এবং ছোট ব্যবসায়ীদের স্বস্তি দিয়ে স্পষ্ট করা হয়েছে যে, মাসিক ১ লক্ষ টাকা পর্যন্ত পেমেন্ট গ্রহণকারী ছোট ব্যবসায়ীদের (P2PM) কোনো মাশুল দিতে হবে না। জরুরি পরিষেবা এবং নির্দিষ্ট কিছু ক্যাপিটাল মার্কেট লেনদেনের ক্ষেত্রেও বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *