কলকাতা বিমানবন্দরে বড় ধাক্কা! ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই অভিযানে যাত্রীদের জন্য থাকছে বিরাট চমক

যাত্রীদের সুবিধার্থে এবং পরিকাঠামো আরও উন্নত করতে বিশেষ উদ্যোগ নিল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে বিশেষ ‘যাত্রী সেবা অভিযান’, যা চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। বুধবার বিকেলে কলকাতা বিমানবন্দরের অপারেশনাল বিল্ডিংয়ে এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন বিমানবন্দরের ডিরেক্টর বিক্রম সিং।

কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই বিশেষ অভিযান চলাকালীন বিমানবন্দরের অভ্যন্তরীণ পরিষেবার মান আরও নিখুঁত করে তোলার ওপর জোর দেওয়া হবে। যাত্রীদের যাতায়াত এবং অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রে কী ধরনের ঘাটতি রয়েছে বা কোথায় আরও উন্নতির প্রয়োজন, তা চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

পাশাপাশি, সাধারণ যাত্রীদের জন্য আরও একটি বড় সুখবর শুনিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আগামী দিনে কলকাতা বিমানবন্দর থেকে বিমান পরিষেবা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। শুধু অন্তঃরাজ্য বা অভ্যন্তরীণ রুটেই নয়, আন্তর্জাতিক স্তরেও নতুন বিমান পরিষেবা চালু হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এর ফলে রাজ্যবাসীর বিদেশ ভ্রমণ ও দেশের অন্যান্য রাজ্যে যাতায়াত আরও সহজ ও সুগম হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *