পুজোর আগেই বাম্পার চাকরি! দমকলে আড়াই হাজার কর্মী নিয়োগের বিরাট ঘোষণা রাজ্যের

অবশেষে দীর্ঘদিনের কর্মী সংকট কাটিয়ে বড়সড় সুখবর শোনাল রাজ্য সরকার। দুর্গাপুজোর ঠিক প্রাক্কালে দমকল বিভাগে প্রায় আড়াই হাজার স্থায়ী পদে কর্মী নিয়োগের পরিকল্পনা ঘোষণা করলেন দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। পুজোর আগেই বা যত দ্রুত সম্ভব নতুন কর্মীদের কাজে যুক্ত করার প্রক্রিয়া শুরু হচ্ছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে নতুন ফায়ার ইঞ্জিন চালানোর জন্য প্রায় ৩৫০ জন চালক বা ড্রাইভার নিয়োগের কথাও ঘোষণা করা হয়েছে।

শুরু হচ্ছে মণ্ডপ পরিদর্শন ও ফায়ার অডিট রাজ্যজুড়ে এবারের পুজোয় অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে তৎপর হয়েছে দমকল দফতর। পরিসংখ্যান অনুযায়ী, সারা রাজ্যে প্রায় ৬০ হাজার পুজো হয় এবং শুধুমাত্র কলকাতাতেই প্রায় ৯৮৬টি পুজোর আবেদন জমা পড়েছে। বুধবার থেকেই কলকাতার পাশাপাশি জেলার বড় বড় পুজো মণ্ডপগুলিতে দমকলের আধিকারিকদের পরিদর্শন শুরু হয়ে গিয়েছে। পুজোর মরশুম শেষ না হওয়া পর্যন্ত দমকলকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। নির্মাণকাজ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে একাধিক দফতরে এই ফায়ার সেফটি অডিট চলবে।

মণ্ডপে যাতায়াতের জন্য কতগুলি প্রবেশ ও প্রস্থান পথ রয়েছে, দর্শনার্থীদের নিরাপদ চলাচলের ব্যবস্থা কেমন এবং প্যান্ডেলে ব্যবহৃত কাপড় বা দাহ্য পদার্থ কতটা সুরক্ষিত—তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, ছোটখাটো অগ্নিকাণ্ড ঘটলে তা প্রাথমিক পর্যায়ে কীভাবে মোকাবিলা করতে হবে, সে বিষয়ে পুজো উদ্যোক্তাদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। কলকাতার শপিং মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিতেও চলছে বিশেষ ফায়ার সেফটি অডিট।

নতুন গাড়ি ও আধুনিক পরিকাঠামো নিরাপত্তা ব্যবস্থাকে আরও পোক্ত করতে প্রায় ২৫০টি নতুন ফায়ার সার্ভিস ভেহিকেল বা আধুনিক গাড়ি নামানোর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে কনজেস্টেড বা সরু রাস্তার জন্য ছোট গাড়ি এবং অন্যান্য এলাকার জন্য বড় গাড়ি রাখা হবে, যা রাজ্যের প্রতিটি জেলা ও কলকাতার ফায়ার স্টেশনগুলিতে মোতায়েন করা হবে। ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি শুধু অগ্নিনিরাপত্তার বিষয়টি দেখার জন্য স্বেচ্ছাসেবক বা ভলান্টিয়ার নিয়োগের পক্ষেও জোরালো আবেদন জানানো হয়েছে। পুজোর আগে দমকলের এই যুগান্তকারী পদক্ষেপে নিরাপত্তা যেমন বাড়ল, তেমনই চাকরিপ্রার্থীদের জন্য তৈরি হলো নতুন সুযোগ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *