বাড়িতে ফ্রিজ-এসি কিচ্ছু নেই, তবুও আসছে হাজার হাজার টাকার বিল! আসল রহস্য ফাঁস হতেই মাথায় হাত

দমদমের এক দিনমজুরের টিনের ঘরে এসি, ফ্রিজ বা ওয়াশিং মেশিন তো দূরের কথা, বড় কোনো ভারী ইলেকট্রনিক্স সামগ্রীই নেই। অথচ মাসের শেষে হাতে আসছে দ্বিগুণ বিদ্যুৎ বিল! তরুণ পালের মতো এমন বহু সাধারণ মানুষই আজকাল এই অদ্ভুত সমস্যার মুখোমুখি হচ্ছেন। মিটার ঠিকঠাক থাকা সত্ত্বেও কেন বিদ্যুৎ বিল আকাশছোঁয়া হচ্ছে? এর নেপথ্যে রয়েছে ঘরের ওয়্যারিং ও যান্ত্রিক কিছু গোপন ত্রুটি।
কেন বাড়ছে বিল? নেপথ্যের আসল কারণগুলি জেনে নিন:
১. আর্থিংয়ের সমস্যা ও বিদ্যুৎ লিকেজ: বর্তমান ডিজিটাল মিটার অত্যন্ত সংবেদনশীল। বাড়ির ওয়্যারিংয়ে সামান্য ত্রুটি বা আর্থিংয়ের সমস্যা থাকলে বিদ্যুৎ সরাসরি মাটির দিকে লিক হতে পারে। আপনি ফ্যান বা লাইট ব্যবহার না করলেও, এই লিক হওয়া বিদ্যুৎকেও মিটার আপনার ব্যবহৃত হিসেবে রেকর্ড করে। এর ফলে বিল বাড়ার পাশাপাশি শর্ট সার্কিট বা অগ্নিকাণ্ডের ঝুঁকিও তৈরি হয়।
২. নিউট্রাল-আর্থিং লুপের ভুলের খেসারত: ইলেকট্রিশিয়ানদের করা ছোটখাটো ভুলের কারণে অনেক সময় নিউট্রাল এবং আর্থিং তার একসঙ্গে যুক্ত হয়ে যায়। এই ভুল সংযোগের ফলে মিটার নিজে থেকেই দ্বিগুণ গতিতে চলতে শুরু করে।
৩. কীভাবে বুঝবেন আপনার বাড়িতে সমস্যা রয়েছে?
-
EL (আর্থ লিকেজ) লাইট: বাড়ির বাইরে থাকা মিটার বোর্ডের দিকে তাকিয়ে দেখুন সেখানে ‘EL’ লেখা লাল আলো জ্বলছে কি না। জ্বললে বুঝবেন বিদ্যুৎ লিকেজ হচ্ছে।
-
মেন সুইচ বন্ধ করে পরীক্ষা: বাড়ির মেইন সুইচ বা MCB সম্পূর্ণ বন্ধ করে বাইরে গিয়ে মিটার চেক করুন। যদি দেখেন ঘরে বিদ্যুৎ খরচ না হওয়া সত্ত্বেও মিটারের রিডিং পরিবর্তন হচ্ছে বা আলো জ্বলছে-নিভছে, তবে ওয়্যারিংয়ে বড় গোলমাল আছে।
এমন সমস্যা দেখা দিলে দেরি না করে অবিলম্বে একজন অভিজ্ঞ লাইসেন্সপ্রাপ্ত ইলেকট্রিশিয়ানকে ডেকে ‘মেগার টেস্ট’ (Meggar Test) করান এবং বাড়ির ওয়্যারিং পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করিয়ে বড় ধরনের আর্থিক ক্ষতি ও বিপদ এড়ান।