চিতাবাঘের আক্রমণ: সন্তানকে বাঁচাতে উল্টো তেড়ে গেল মা, দেখেনিন ভিডিও

সজারু ও চিতাবাঘের মধ্যে লড়াইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় সন্তানকে রক্ষায় প্রাণপণ চেষ্টা করছে একটি সজারু পরিবার।
সুপ্রিয়া সাহু নামে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের (আইএএস) এক কর্মকর্তা সজারু ও বাঘের মধ্যে হওয়া লড়াইয়ের ভিডিওটি টুইটারে প্রকাশ করেন।

ভিডিওতে দেখা যায়, দুটি সজারু তাদের সন্তানকে নিয়ে একটি রাস্তায় হাঁটছে। একটু পরই সেখানে একটি চিতাবাঘ উপস্থিত হয়। চিতাটি সজারুর বাচ্চাটিকে ধরার চেষ্টা করতে থাকে। তখন ঐ দুই সজারু তাদের কাটা তুলে বাঘকে দূরে সরিয়ে দেয়। কিন্তু তা সত্ত্বেও যখন চিতাবাঘটি কাছে আসার চেষ্টা করে তখন একটি সজারু বাঘটির দিকে তেড়ে যায়।

ভিডিওটির শিরোনামে সুপ্রিয়া সাহা লিখেছেন, সজারু পরিবার সন্তানকে ‘জেড’ শ্রেণীর নিরাপত্তা দিচ্ছে। সাহসিকতার সঙ্গে লড়াই করে সব প্রচেষ্টা ব্যর্থ করে দিচ্ছে। এমনকি নিজদের বাচ্চাকে চিতাবাঘটিকে স্পর্শও করতে দিচ্ছে না। অসাধারণ।

তবে শেষ পর্যন্ত চিতার থাবা থেকে বাচ্চাটিকে ওই সজারুগুলো রক্ষা করতে পেরেছিল কিনা এটি নিশ্চিত নয়। অবিনাশ নামে একজন লিখেছেন, ভিডিওটি শেষ হলো। কিন্তু চিতার দৃঢ়তা দেখে মনে হচ্ছে এটি হাল ছেড়ে দেয়নি এবং শেষ পর্যন্ত সে তার শিকারকে ছিনিয়ে নেবেই। আরেকজন লিখেছেন, এটি মনে হচ্ছে যেন প্রকৃতির পরিচালিত কোনো ছবি- যেটিতে ভালোবাসার একটি শক্তিশালী বার্তা রয়েছে যে, ছোট বাচ্চাকে রক্ষায় সজারু পরিবারও চিতাবাঘের মতো হিংস্র প্রাণীর মুখোমুখি হতে পারে।

ভাইরাল সেই ভিডিও

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *