দুর্গাপুর ব্যারেজ নিয়ে বড় আপডেট! রাত থেকে ভোর পর্যন্ত টানা ৫ দিন বন্ধ থাকবে যান চলাচল, কোন রুটে ঘুরবেন?

দুর্গাপুর ব্যারেজের ১৪ নম্বর লক গেট পরিবর্তন ও রক্ষণাবেক্ষণের জরুরি কাজের জন্য আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত রাতে যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ থেকেই এই নিয়ম কার্যকর হচ্ছে।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৪টে পর্যন্ত ব্যারেজের ওপর দিয়ে সমস্ত রকম সাধারণ গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এই সময় যাতায়াতের সুবিধার্থে গাড়িগুলিকে রানিগঞ্জ বা বেলিয়াতোড় হয়ে বর্ধমানের দিকে ঘুরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সাধারণ মানুষের কথা মাথায় রেখে অ্যাম্বুল্যান্স এবং অন্যান্য জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িগুলিকে ব্যারেজের রাস্তা ব্যবহার করার বিশেষ অনুমতি দেওয়া হয়েছে। মেরামতির এই কটা দিন যাতায়াতের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানিয়েছে ট্রাফিক বিভাগ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *