অসুস্থ শাশুড়িকে অবহেলা, ৩ ভাই একসঙ্গে ডিভোর্স দিলো তিন স্ত্রীকে

নিজেদের কাজ তো দূরের কথা অসুস্থ শাশুড়ির দেখাশোনা করেন না। এমন অভিযোগে কয়েক মিনিটের ব্যবধানে তিন স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করলেন তিন ভাই।
ঘটনাটি ঘটেছে আলজেরিয়ায়। তিন ভাই তাদের বিবাহবিচ্ছেদের একটাই কারণ বলে জানিয়েছেন।

সংবাদমাধ্যম সূত্রে খবর, তাদের স্ত্রীরা অসুস্থ শাশুড়িকে অবহেলা করতেন। বৃদ্ধার স্নান, খাওয়া-দাওয়া— কোনোকিছুর দিকেই স্ত্রীদের নজর ছিল না। এ নিয়ে অশান্তি হতো। কিন্তু তিন ভাই একত্রে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন একটা ঘটনার প্রেক্ষিতে।

কয়েকদিন আগে তিন ভাই একসঙ্গে কর্মক্ষেত্রে থেকে বাড়ি ফেরেন। সাধারণত যে সময়ে তারা বাড়ি ফিরতেন, সে দিন তার আগেই চলে এসেছিলেন তারা। কিন্তু ঘরে ঢুকেই রেগে যান তিন ভাই। তারা দেখেন, তাদের অসুস্থ মায়ের সেবা করছেন এক প্রতিবেশী। বাড়ির তিন বৌয়ের কেউই নেই। এর পর প্রতিবেশীর কাছে তারা জানতে পারেন, প্রায় কোনোদিনই স্ত্রীরা বাড়িতে থাকেন না। তখন হয় তিনি, নয়তো বৃদ্ধার ছোট মেয়ে এসে মায়ের যত্নআত্তি করেন।

তিন ভাই জানান, তারা কাজের সূত্রে দিনের বেশির ভাগ সময় বাইরে থাকেন। তাদের বিবাহিতা বোন সপ্তাহে দু’ তিন দিন করে তাদের বাড়িতে আসেন। মায়ের দেখাশোনা করেন। নিজের হাতে স্নান-খাওয়া করিয়ে দেন মাকে।

অন্য দিকে, বোনের স্বামী ক্যানসার আক্রান্ত। তা সত্ত্বেও মায়ের জন্য সময় বের করে ছুটে আসেন বোন। কিন্তু কয়েক দিন ধরে বোনের স্বামী অসুস্থ বলে তিনি মায়ের কাছে আসতে পারছেন না। তাই স্ত্রীদের মায়ের খেয়াল রাখার কথা বলেছিলেন তিন জন। কিন্তু কেউ সেই কথা রাখেননি। তাই পর পর তিন ভাই তাদের তিন স্ত্রীকে ‘ডিভোর্স’ দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *