মার্কিন প্রেসিডেন্টের চেয়েও ৭ গুণ বেশি বেতন! বিশ্বের সবচেয়ে দামি প্রধানমন্ত্রী কে? জানলে চোখ কপালে উঠবে!

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়ং-এর বেতন ফের একবার বিশ্বজুড়ে তীব্র আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। সম্প্রতি তাঁর বেতনে ৬৪ শতাংশ বিশাল বৃদ্ধির পর তা প্রায় ২.৮ মিলিয়ন মার্কিন ডলারে (ভারতীয় মুদ্রায় প্রায় ২৪ কোটি টাকা) গিয়ে ঠেকেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির বেতনের তুলনায় এই অংক প্রায় সাত গুণ বেশি। এর ফলে সিঙ্গাপুর বর্তমানে বিশ্বের এমন একটি দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে, যারা তাদের দেশের সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্বকে সবচেয়ে বেশি পারিশ্রমিক দিয়ে থাকে।
নেতাদের এমন আকাশছোঁয়া বেতন দেওয়ার নেপথ্যে মূলত দুটি প্রধান যুক্তি সামনে এনেছে সিঙ্গাপুর সরকার। প্রথমত, দেশের সবচেয়ে মেধাবী, দক্ষ ও যোগ্য প্রতিভাগুলিকে রাজনীতির ময়দানে আকৃষ্ট করাই এই নীতির মূল লক্ষ্য। সরকারের মতে, এই ধরনের প্রতিভাবান ব্যক্তিরা যদি রাজনীতিতে না এসে বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, তবে সেখানেও তাঁরা অত্যন্ত আকর্ষণীয় ও লাভজনক কেরিয়ার গড়ার সুযোগ পান। তাই বেসরকারি ক্ষেত্রের সঙ্গে পাল্লা দিয়েই রাজনৈতিক নেতৃত্বের এই রেকর্ড পরিমাণ পারিশ্রমিক ধার্য করা হয়েছে।