OMG! স্ত্রীকে শিরশ্ছেদ করে হত্যা, স্বামীর হলো ৮ বছরের কারাদণ্ড

ইরানে স্ত্রীর শিরশ্ছেদ করা ব্যক্তিকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
বুধবার (১৮ জানুয়ারি) আদালত স্ত্রীকে হত্যার জন্য সাজ্জাদ হায়দারি নামের ওই ব্যক্তিকে সাড়ে সাত বছর এবং নির্যাতনের জন্য আট মাসের কারাদণ্ড দেন।

এছাড়া হত্যায় সহযোগিতার জন্য এ মামলায় সাজ্জাদ হায়দারির ভাইকে ৪৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালতের মুখপাত্র মাসুদ সিতৌশি বলেন, আলোচিত ওই হত্যাকাণ্ডের ঘটনায় মোনার পরিবার প্রতিশোধ না চেয়ে সাজ্জাদ হায়দারিকে ‘ক্ষমা’ করে দেওয়ায় এ লঘু সাজা হয়েছে।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, আহভাজ প্রদেশে ২০২২ সালে স্বামী সাজ্জাদ হায়দারি তার ১৭ বছর বয়সী স্ত্রী মোনার মাথা কেটে সেটি হাতে নিয়ে রাস্তায় বের হন। এ ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়।

সাজ্জাদের সঙ্গে ১২ বছর বয়সে মোনার বিয়ে হয়। ১৪ বছর বয়সে তিনি প্রথম ছেলে সন্তানের মা হন।

স্থনীয় গণমাধ্যমের খবরের বরাতে বিবিসি জানায়, স্বামী সাজ্জাদের হাতে নির্যাতনের শিকার হয়ে তালাক চান মোনা। তাতে অস্বীকার জানালে একপর্যায়ে তুরস্কে পালিয়ে যান মোনা। গত বছরের ফেব্রুয়ারিতে হত্যার শিকার হওয়ার কিছুদিন আগেই তিনি ইরান ফিরে আসেন, কারণ পরিবার তার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছিল।

এর আগে ২০২০ সালে প্রেমিকের সঙ্গে ঘর থেকে পালিয়ে যাওয়ার কারণে রোমিনা আশরাফি নামে ১৪ বছর বয়সী এক কিশোরির শিরশ্ছেদ করেছিলেন তার বাবা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *