বাঙালি জাতিকে চরম অবমাননা! বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে সরাসরি আইনি পদক্ষেপের পথে কংগ্রেস
September 8, 2026

বাঙালি জাতিকে অপমান করার গুরুতর অভিযোগ উঠল বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর বিরুদ্ধে। এই বিতর্কিত মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের পথে হাঁটছে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস।
কংগ্রেস নেতৃত্ব সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে ভবানীপুর থানায় আনুষ্ঠানিকভাবে এফআইআর (FIR) দায়ের করা হচ্ছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর শোরগোল। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, এফআইআর দায়ের করার সময় ভবানীপুর থানার সামনে জড়ো হবেন কংগ্রেসের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক। পুলিশের ভূমিকা এবং এই আইনি লড়াই কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।