বিয়ে করলেন ইষ্টি কুটুমের বাহা, জেনে নিন পাত্রের পরিচয়
January 19, 2023
বছরের শুরুতেই টলিপাড়ায় বাজল বিয়ের সানাই। বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ সিরিয়ালের বাহা, যার আসল নাম সুদীপ্তা চক্রবর্তী। এই ধারাবাহিক থেকেই রাতারাতি জনপ্রিয় হয়েছেন সুদীপ্তা।
সুদীপ্তা তার ক্যারিয়ারের এখন ব্যস্ত সময় পার করছেন। তবে এরই মধ্যে বিয়েটাও সেরে ফেললেন। গত ১৭ জানুয়ারি বিয়ে করেছেন তিনি। পাত্রের নাম স্বর্ণশেখর জোয়ারদার। পরিচালক পার্থসারথি জোয়ারদারের ছেলে তিনি।
সুদীপ্তার মতো স্বর্ণশেখরও ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। শিগগিরই তার পরিচালিত ‘একলা মেঘ’ মুক্তি পেতে যাচ্ছে। সুদীপ্তার অভিনয়ে হাতেখড়ি স্বর্ণশেখরের বাবার থেকে। অনেক পুরনো সম্পর্ক স্বর্ণশেখর ও সুদীপ্তার। অবশেষে তাদের ভালোবাসা পরিণতি পেল।
২০২২ সালে বাগদান সারেন সুদীপ্তা ও স্বর্ণশেখর। আর নতুন বছরেই বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন তারা।