পুজোর আগেই পকেট ফাঁকা! মিষ্টি-চিনির আকাশছোঁয়া দাম শুনেই মাথায় হাত মধ্যবিত্তের!

দেশে উৎসবের মরশুম শুরু হওয়ার আগেই মধ্যবিত্তের হেঁসেলে বড় ধাক্কা। হু হু করে বাড়ছে চিনি, গুড় এবং হরেক রকমের মিষ্টির দাম। খুচরা বাজারে চিনির দাম বাড়ার এই হার সাধারণ মুদ্রাস্ফীতিকেও ছাপিয়ে গেছে, যা সরাসরি প্রভাব ফেলছে আমজনতার মাসিক বাজেটে।

কেন বাড়ছে দাম?

প্রাপ্ত তথ্য অনুযায়ী, জুলাই মাসে চিনির দামে রেকর্ড গতি দেখা গেছে, যা আগের মাসগুলির তুলোনায় অনেকটাই বেশি। শুধু চিনিই নয়, এর সরাসরি প্রভাব পড়েছে গুড় এবং দুধ দিয়ে তৈরি বিভিন্ন মিষ্টির বাজারেও। পাইকারি ও খুচরা বাজারে চিনির দাম বেড়ে যাওয়ার কারণে গুড় ও মিষ্টান্ন প্রস্তুতকারকদের খরচও বৃদ্ধি পেয়েছে। বার্ষিক মুদ্রাস্ফীতির হিসেব বলছে, গত কয়েক মাসের তুলনায় চিনির দাম বেশ খানিকটা উর্ধ্বমুখী।

উৎসবের বাজারে কী প্রভাব পড়তে পারে?

আসন্ন দুর্গোৎসব, নবরাত্রি এবং দীপাবলির মতো বড় উৎসবগুলিতে মিষ্টি ও চিনির চাহিদা স্বাভাবিকভাবেই বহুগুণ বেড়ে যায়। কিন্তু উৎসবের মরশুম শুরু হওয়ার আগেই যেভাবে দাম ঊর্ধ্বমুখী হয়েছে, তাতে সাধারণ মানুষের পকেটে টান পড়া অবশ্যম্ভাবী। অতীতে দেখা গেছে উৎসবের সময় অনেক সময় দাম স্থিতিশীল থাকে, তবে এবারের পরিস্থিতি কিছুটা আলাদা। কাঁচামালের এই লাগামছাড়া দাম উৎসবের আনন্দকে ফিকে করে দেয় কি না, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *