বাজেটপ্রেমীদের জন্য বড় চমক! চলতি মাসেই লঞ্চ হচ্ছে ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন

স্মার্টফোন বাজারে বড় চমক নিয়ে আসছে প্রিমিয়াম প্রযুক্তির জনপ্রিয় সংস্থা ওয়ানপ্লাস (OnePlus)। চলতি সেপ্টেম্বর মাসের শেষের দিকে ভারতে তাদের নতুন বাজেট ফোন লঞ্চ করার প্রস্তুতি চলছে। টিপস্টারদের সূত্র অনুযায়ী, এই নতুন মডেলটি হতে চলেছে ওয়াপ্লাসের এ পর্যন্ত বাজারে আসা সবচেয়ে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন, যার দাম ২০ হাজার টাকারও কম হতে পারে।

আসন্ন এই ফোনটিতে ৪ জিবি র‍্যাম দেওয়া হতে পারে বলে জানা গেছে। তবে ডিজাইন, ক্যামেরা কিংবা ব্যাটারির মতো অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি কোম্পানিটি। বাজার বিশেষজ্ঞদের ধারণা, ওয়ানপ্লাস এন৬ এক্স (OnePlus N6X)-এর তুলনায় এর দাম আরও কম রাখা হতে পারে, যা মূলত বাজেট সচেতন ক্রেতাদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে।

চলতি বছরে ভারতের বাজারের জন্য ওয়ানপ্লাসের এটিই শেষ স্মার্টফোন হতে পারে বলে বিভিন্ন প্রযুক্তিগত প্রতিবেদনে দাবি করা হচ্ছে। কম দামে উন্নত মানের অভিজ্ঞতা দিতে এই ৪জি হ্যান্ডসেটটি কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার অপেক্ষা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *