সোনার বাজারে বড় ধস! এক ধাক্কায় কতটা কমল হলুদ ধাতুর দাম? জানুন আজকের তাজা দর

দেশে চলতি সপ্তাহে বড় ধরনের পতনের মুখ দেখল মূল্যবান ধাতু। সাপ্তাহিক ভিত্তিতে অনেকটাই কমেছে সোনা এবং রুপোর দাম। সাধারণ ক্রেতা ও বিনিয়োগকারীদের জন্য স্বস্তি দিয়ে বিভিন্ন শহরে ২৪ ক্যারেট সোনার দাম এক ধাক্কায় প্রায় ৩,৪৪০ টাকা পর্যন্ত কমেছে। পাশাপাশি, ২২ ক্যারেট সোনার দামও ৩,১৫০ টাকা পর্যন্ত হ্রাস পেয়েছে।

আজ রবিবার, ৬ সেপ্টেম্বর সকালে রাজধানী দিল্লিতে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ১,৫৪,৯৫০ টাকা। অন্যদিকে, আর্থিক রাজধানী মুম্বইতে এর দাম প্রতি ১০ গ্রামে ১,৫৪,৮০০ টাকা। আন্তর্জাতিক বাজারেও এর প্রভাব পড়েছে, যেখানে স্পট গোল্ড প্রতি আউন্স ৪,৪৬৫.৩৪ ডলারে লেনদেন হচ্ছে।

প্রধান শহরগুলিতে আজকের সোনার দর

  • দিল্লি: ২৪ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রাম ১,৫৪,৯৫০ টাকা এবং ২২ ক্যারেট সোনা ১,৪২,০৫০ টাকা।

  • মুম্বই ও কলকাতা: এই দুই শহরে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৫৪,৮০০ টাকা এবং ২২ ক্যারেট সোনা ১,৪১,৯০০ টাকা।

  • চেন্নাই: ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ১,৫৬,৬৭০ টাকা এবং ২২ ক্যারেট ১,৪৩,৬১০ টাকা।

  • পুনে ও বেঙ্গালুরু: এই দুই শহরে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১,৫৪,৮০০ টাকা এবং ২২ ক্যারেট সোনা ১,৪১,৯০০ টাকা।

রুপোর বাজারেও বড় পতন

সোনার পাশাপাশি পাল্লা দিয়ে দাম কমেছে রুপোরও। গত এক সপ্তাহে রুপোর দাম প্রতি কিলোগ্রামে ৫,০০০ টাকা পর্যন্ত কমেছে। আজ ৬ সেপ্টেম্বর সকালে রুপোর বাজারদর রয়েছে প্রতি কিলোগ্রাম ২,৫০,০০০ টাকা। আন্তর্জাতিক বাজারে স্পট সিলভার প্রতি আউন্স ৬৬.৭২ ডলারে বিকোচ্ছে। প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে দেশের বাজারে রুপোর দাম প্রতি কিলোগ্রাম ৪,০০,০০০ টাকার রেকর্ড উচ্চতায় পৌঁছালও, এরপর থেকে এর দাম প্রায় ৪০ শতাংশ কমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *