Weather: বইছে তীব্র শৈত্যপ্রবাহ, দিল্লিতে তাপমাত্রা নেমে ১.৪ ডিগ্রি সেলসিয়াস

রাজধানী দিল্লিতে তীব্র শৈত্যপ্রবাহ চলছে। শীতের প্রকোপে রীতিমত স্থবির হয়ে পড়েছে সেখানকার জনজীবন।
সোমবার (১৬ জানুয়ারি) স্থানীয় সময় সকালে শহরটির তাপমাত্রা নেমেছিল ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। তীব্র এই শৈত্যপ্রবাহের ঢেউ লেগেছে উত্তর ভারতের আরো কিছু এলাকায়।

ভারতের আবহাওয়া দপ্তর বলছে, আগামী দুই দিনে অব্যাহত থাকতে পারে এই শীতের প্রকোপ।

কয়েকদিন আগে দিল্লির তাপমাত্রা নেমেছিল ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে।

ভারতের আবহাওয়া দপ্তর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামলেই তাকে কোল্ড ওয়েভ বা তীব্র শীত-ঢেউ বলে বিবেচনা করে।

সোমবার চলতি মৌসুমের সবচেয়ে ভয়াবহ শীত অনুভব করেছে দিল্লি। ভারতের রাজধানী শহরের বিভিন্ন জায়গাতেই তাপমাত্রা নেমেছিল ২ ডিগ্রি সেলসিয়াসের নীচে।

সূত্র: বিবিসি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *