কত টাকা বেতন চাই? সরকারি কর্মচারীদের জন্য চালু হল বিশেষ ওয়েবসাইট, শেষ তারিখ কবে?

রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সপ্তম বেতন কমিশনের পক্ষ থেকে একটি বিশেষ ওয়েবসাইট চালু করা হয়েছে। এই পোর্টালে নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে সরাসরি নিজেদের মতামত, দাবিদাওয়া এবং পরামর্শ জমা দিতে পারবেন রাজ্য সরকারের কর্মী ও পেনশনভোগীরা। আগামী ৩১ অক্টোবরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

নবান্ন সূত্রে জানানো হয়েছে, সপ্তম বেতন কমিশনের কাজের গতি বাড়াতে এবং স্বচ্ছতা বজায় রাখতেই এই অনলাইন পোর্টাল নিয়ে আসা হয়েছে। ২২ জুলাই অর্থ দফতরের রেজোলিউশনের অ্যানেক্সারে অন্তর্ভুক্ত বিভিন্ন কর্মচারী সংগঠন কিংবা অ্যাসোসিয়েশনগুলি তাদের মতামত জানাতে পারবে। শুধু সংগঠনই নয়, চাইলে যেকোনো পৃথক সরকারি কর্মী বা অবসরপ্রাপ্ত পেনশনভোগীও সরাসরি কমিশনের কাছে নিজের পরামর্শ বা সমস্যার কথা তুলে ধরতে পারবেন।

মূলত বেসিক বেতন বৃদ্ধি, বিভিন্ন ভাতা, পদোন্নতি, অবসরকালীন সুযোগ-সুবিধা এবং চাকরি সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই এই মতামত সংগ্রহ করা হচ্ছে। কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে, ইমেল বা কাগজের নথিতে কোনো দাবিদাওয়া গ্রহণ করা হবে না। সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনেই সম্পন্ন করতে হবে এবং নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে জমা পড়া মতামতগুলিই কমিশন গুরুত্বসহকারে বিবেচনা করবে। এই পদক্ষেপে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে স্বস্তি ও খুশির হাওয়া দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *