ভারতীয় দলের কোচিং থেকে বাদ পড়লেন গৌতম গম্ভীর! কোন ‘বড়’ কারণে এই মেগা ইভেন্টের দায়িত্ব তুলে দেওয়া হল ভিভিএস লক্ষ্মণের হাতে?

ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর হওয়া সত্ত্বেও একটি গুরুত্বপূর্ণ মেগা ইভেন্টে তাঁর হাতে দলের দায়িত্ব তুলে দিল না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। পরিবর্তে, তরুণ ও পরীক্ষিত ক্রিকেটারদের নিয়ে তৈরি এই দলের প্রধান কোচের গুরুদায়িত্ব তুলে দেওয়া হয়েছে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (NCA) প্রধান তথা বোর্ডের ‘সেন্টার অফ এক্সিলেন্স’ (CoE)-এর ডিরেক্টর ভিভিএস লক্ষ্মণের হাতে। বোর্ডের এই হঠাৎ নেওয়া সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে সুনির্দিষ্ট কিছু কারণ।

কেন এই বদল? আসন্ন জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন ভিভিএস লক্ষ্মণ। অতীতে ২০২৩ সালের হাংঝু এশিয়ান গেমসেও তাঁর কোচিংয়েই ভারতীয় দল দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে স্বর্ণপদক জয় করেছিল।

বোর্ডের পরিকল্পনা অনুযায়ী, প্রধান কোচ গৌতম গম্ভীর এই জাপান সফরে দলের সঙ্গে থাকতে পারছেন না। কারণ, ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ও ওয়ানডে সিরিজের জন্য তিনি দেশের মাটিতে মূল দলের সঙ্গেই থাকবেন। অন্যদিকে, এশিয়ান গেমসের ক্রিকেট টুর্নামেন্ট ১৭ সেপ্টেম্বর শুরু হলেও পুরুষদের ইভেন্টটি শুরু হবে ২৪ সেপ্টেম্বর থেকে। আর এই সূচি মিলে যাওয়ায় গম্ভীরকে ব্যস্ত রাখতেই বিসিসিআই বিকল্প হিসেবে লক্ষ্মণের ওপর ভরসা রেখেছে।

সহায়ক কর্মী ও মহিলা দলের কোচ: খ্রীড়া মন্ত্রণালয়ের প্রকাশিত দল-তালিকা অনুযায়ী, লক্ষ্মণকে সহায়তা করার জন্য সাপোর্ট স্টাফ হিসেবে থাকবেন সুনীল জোশি, হৃষিকেশ কানিতকর ও শুভদীপ ঘোষ। পাশাপাশি, এশিয়ান গেমসে ভারতীয় মহিলা দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন অমল মুজমদারই, যাঁকে সহায়তা করবেন বোলিং কোচ আবিষ্কর সালভি এবং ফিল্ডিং কোচ মনীশ বালি। বর্তমান চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা দল ১৭ সেপ্টেম্বর টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জাপানের মুখোমুখি হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *