সাত মাসে ১৫ হাজারের বেশি শিশুর নিখোঁজ ডায়েরি! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতেই হুড়োহুড়ি নেটপাড়ায়

গত সাত মাসে বাংলাদেশে শিশু নিখোঁজের ঘটনায় ১৫,৭১৭টি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের হয়েছে। তবে নিখোঁজ হওয়া ওই শিশুদের মধ্যে ঠিক কতজন এখনও পরিবারের কাছে ফিরে আসেনি, তার কোনো সঠিক হিসাব সরকারের কাছে নেই। সম্প্রতি সচিবালয়ে সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদ উর রহমান।

প্রশাসনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, সাম্প্রতিক এই সাত মাসে শিশু নিখোঁজের জেরে জিডির সংখ্যা আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এর আগের সাত মাস অর্থাৎ ২০২৫ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কালে সারা দেশে মোট ১৩,৮৭৬টি জিডি দায়ের করা হয়েছিল। পরবর্তী সাত মাসে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৫,৭১৭টিতে।

তবে শিশু নিখোঁজের এই ঊর্ধ্বমুখী জিডির সংখ্যা দেখে অভিভাবকদের আতঙ্কিত না হওয়ার বিশেষ পরামর্শ দিয়েছেন উপদেষ্টা। তাঁর মতে, কোনো শিশু সাময়িকভাবে নিখোঁজ হলেই পরিবার থানায় জিডি করে থাকে। কিন্তু জিডি দায়ের হওয়ার অর্থ এই নয় যে সেই শিশু আর কোনো দিন পরিবারের কাছে ফিরে আসেনি। নিখোঁজ হওয়া শিশুদের একটি বিরাট অংশ পরবর্তীতে সুস্থভাবে পরিবারের কাছে ফিরে আসে। তা সত্ত্বেও, নিখোঁজ শিশুদের মধ্যে ঠিক কতজন শিশু এখনও বাড়ি ফেরেনি, সেই বিষয়ে সরকারের কাছে কোনো পূর্ণাঙ্গ বা সুনির্দিষ্ট ডেটা বা তথ্য যে নেই, তা অকপটে স্বীকার করে নিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *