বিচারের দাবিতে ফুঁসছেন অনীত পাড্ডা! ২৫ সেপ্টেম্বর কোন ওটিটিতে ঝড় তুলতে আসছে বহুচর্চিত এই থ্রিলার?

রূপালি পর্দায় ‘সাইয়ারা’ ছবিতে বাণী চরিত্রে অসাধারণ অভিনয় করে দর্শকদের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছিলেন তরুণী অভিনেত্রী অনীত পাড্ডা। যদিও এই ছবির আগেই তিনি একটি বিশেষ কাজ করেছিলেন, যা এতদিন সেভাবে আলোর মুখ দেখেনি। তবে এবার সেই চর্চিত এবং অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেতে চলেছে অনীতের নতুন ওটিটি প্রজেক্ট ‘হুঙ্কার: দ্য রোর’ (Hunkar: The Roar)। গত ১ সেপ্টেম্বর সিরিজটির টানটান উত্তেজনায় ভরপুর টিজার সামনে আসতেই তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে বিনোদন জগতে।

অপরাধ ও ন্যায়বিচারের পটভূমিতে তৈরি এই ড্রামা সিরিজে অনীতকে দেখা যাবে মিনু রাওয়াত নামক এক ১৭ বছরের কিশোরীর চরিত্রে। যে নিজের ওপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে সোজা পুলিশের দ্বারস্থ হয়। টিজারে অনিতের মুখে জোরালো সংলাপ—“আমার সাথে জোরপূর্বক দুর্ব্যবহার করা হয়েছে”—ইতিমধ্যেই দর্শকদের মধ্যে গভীর প্রভাব ফেলেছে। এই সিরিজে অনীত ছাড়াও একঝাঁক হেভিওয়েট তারকা অভিনয় করছেন। পরিচালক করণ কাপাদিয়া, নিত্যা মেহরা এবং হিরাজ মারফাতিয়ার নির্দেশনায় এবং বিড়লা স্টুডিওস ও অ্যাপ্লজ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় তৈরি এই সিরিজে অনীতের পাশাপাশি স্ক্রিন শেয়ার করেছেন ফাতিমা সানা শেখ, রাম কাপুর, মোহাম্মদ জিশান আইয়ুব, অর্জুন মাথুর, জোয়া হুসেন, রঘুবীর যাদব, রাজেশ শর্মা এবং চারু শঙ্করের মতো জনপ্রিয় তারকারা। আগামী ২৫ সেপ্টেম্বর জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম জিও হটস্টারে স্ট্রিমিং শুরু হবে এই বহু প্রতীক্ষিত সিরিজের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *