এক সপ্তাহে ৯০০০ টাকা সস্তা হল সোনা, জেনেনিন আজকের লেটেস্ট রেট কত?

আসন্ন পুজোর মরশুমের আগে সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর নিয়ে এল কলকাতার সোনার বাজার। গত সাত দিনের ব্যবধানে এক ধাক্কায় অনেকটাই কমে গেল হলুদ ধাতুর দাম। ২৪ ক্যারেট পাকা সোনার পাশাপাশি সস্তা হয়েছে গয়না তৈরির ২২ ক্যারেট সোনাও। শুধু সোনা নয়, চড়া দাম কমেছে রুপোর বাজারেও। উৎসবের মরশুমের আগে এই মূল্যপতন কিছুটা হলেও স্বস্তি দেবে ক্রেতাদের।
সোনার আজকের বাজারদর ও হিসাব
কলকাতায় ২৪ ক্যারেট পাকা সোনার প্রতি ১০ গ্রামের বর্তমান দর ১ লক্ষ ৫৩ হাজার ৪০০ টাকা, যা গতকালও ১ লক্ষ ৫৫ হাজার ৪৫০ টাকা ছিল। অন্যদিকে, গত ২৪ অগাস্ট এই সোনার দাম ছিল ১ লক্ষ ৬২ হাজার ২৫০ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ১০ গ্রাম পাকা সোনা কমেছে প্রায় ৮ হাজার ৮৫০ টাকা। পাশাপাশি, ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের বর্তমান দর ১ লক্ষ ৪৬ হাজার ৫০০ টাকা, যা সাত দিন আগে ১ লক্ষ ৫৫ হাজার ৫০০ টাকা ছিল। অর্থাৎ এক সপ্তাহে ২২ ক্যারেট সোনার দাম সরাসরি ৯ হাজার টাকা কমেছে। নির্ধারিত এই নতুন দাম আগামী বুধবার দুপুর আড়েইটা পর্যন্ত কার্যকর থাকবে।
রুপোর দামে বড় পতন ও সোনা-রুপোর তফাত
সোনার পাশাপাশি ব্যাপক হারে সস্তা হয়েছে রুপোও। কলকাতায় প্রতি কেজি রুপোর বর্তমান দাম ২ লক্ষ ৩৪ হাজার ২০০ টাকা। এক সপ্তাহ আগে এই দাম ছিল ২ লক্ষ ৪৬ হাজার ৮৫০ টাকা। অর্থাৎ মাত্র সাত দিনে কেজি প্রতি রুপোর দাম কমেছে প্রায় ১২ হাজার ৬৫০ টাকা। প্রসঙ্গত, ২২ ক্যারেট সোনা কিছুটা নমনীয় হওয়ায় তা মূলত হলমার্ক গয়না তৈরিতে ব্যবহৃত হয়। অন্যদিকে, ২৪ ক্যারেট সোনা সবচেয়ে বিশুদ্ধ হওয়ায় তা দিয়ে গয়না তৈরি হয় না; বরং এই পাকা সোনা কয়েন, গিনি বা নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে বেশি জনপ্রিয়।