বেতন কাঠামোর বদলেই কোটি কোটি কর্মীর ভাগ্য বদল! কার অ্যাকাউন্টে ঢুকবে কত টাকার এরিয়ার?

দেশের কোটি কোটি কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য আসতে চলেছে এক বিরাট আর্থিক সুখবর। নতুন অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন এক ধাক্কায় অনেকটা বৃদ্ধি পাবে। তবে এই নতুন বেতন পরিকাঠামো বাস্তবায়িত হতে প্রায় কুড়ি মাস পর্যন্ত দেরি হতে পারে বলে হিসাব কষে দেখা যাচ্ছে। আর এই দীর্ঘ বিলম্বের ফলেই কর্মীদের বকেয়া বা এরিয়ারের পরিমাণ আকাশছোঁয়া হতে পারে, যা সর্বোচ্চ ১৪.১০ লাখ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে।

বর্তমানে প্রায় এক কোটিরও বেশি সরকারি কর্মী ও পেনশন হোল্ডার এই নতুন বেতন কাঠামো চালুর অপেক্ষায় দিন গুনছেন। পে কমিশন আনুষ্ঠানিকভাবে সুপারিশ প্রকাশ করলেই যে বিরাট অঙ্কের বেতন বৃদ্ধি হবে, তা নিয়ে দ্বিমত নেই। নিয়ম অনুযায়ী, বকেয়া অর্থের হিসেব বা এরিয়ার সরাসরি সংশোধিত মূল বেতনের (Basic Pay) পার্থক্যের ওপর নির্ভর করে হিসাব করা হয়। এর মধ্যে বাড়িভাড়া ভাতা (HRA) বা ভ্রমণ ভাতা (TA)-র মতো অন্যান্য অ্যালাউন্সগুলি ধরা হয় না।

হিসাব বলছে, সপ্তম বেতন কমিশনে যাঁদের বেসিক পে ৪৪,৯০০ টাকা ছিল, অষ্টম বেতন কমিশনে তা বেড়ে ১,১৫,৩৯৩ টাকা পর্যন্ত হতে পারে। এই ক্ষেত্রে প্রতিমাসের পার্থক্যের পরিমাণ দাঁড়াচ্ছে ৭০,৪৯৩ টাকা। সেই হিসাবে যদি কুড়ি মাসের বকেয়া ধরা হয়, তবে একজন লেভেল ৭-এর কর্মী এককালীন প্রায় ১৪,০৯,৮৬০ টাকার এরিয়ার পেতে পারেন। একইভাবে লেভেল ৬ কর্মীরা প্রায় ১১.১১ লাখ টাকা, লেভেল ৫ কর্মীরা ৯.১৩ লাখ টাকা এবং লেভেল ৪ কর্মীরা প্রায় ৮ লাখ টাকা পর্যন্ত বকেয়া টাকা হাতে পেতে পারেন। সব মিলিয়ে অষ্টম বেতন কমিশনের বাস্তবায়ন দেশের মধ্যবিত্ত সরকারি কর্মচারীদের আর্থিক মানচিত্রে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *