ছাদ থেকে লাফ দিয়ে আত্মঘাতী পড়ুয়া! চরম মানসিক অবসাদে স্কুল ভবনের তিনতলা থেকে ঝাঁপ দিল কিশোর

শাস্তির জেরে এক স্কুলপড়ুয়ার মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হরিয়ানার ফরিদাবাদে। ডাবুয়া থানা এলাকার গাজিপুর রোডের ধাবা কলোনির একটি বেসরকারি স্কুলের একাদশ শ্রেণির এক ছাত্রের রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুতে পরিবারজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের স্পষ্ট অভিযোগ, স্কুলের তরফ থেকে শাস্তি হিসেবে ওই ছাত্রকে টানা চার ঘণ্টা রোদের মধ্যে ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয়েছিল। চরম অপমান ও মানসিক যন্ত্রণার জেরে শেষ পর্যন্ত ওই কিশোর স্কুলের তিন তলার ছাদে গিয়ে সেখান থেকে নিচে লাফ দেয় বলে অভিযোগ।

ঘটনার পরই স্কুল চত্বরে চরম বিশৃঙ্খলা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় দ্রুত ওই ছাত্রকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়েই দ্রুত সিভিল হাসপাতালে পৌঁছয় দাবুয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক এবং শোকস্তব্ধ পরিবারের সদস্যদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ছাত্রটি কীভাবে হুট করে ছাদে পৌঁছাল এবং ঘটনার নেপথ্যে প্রকৃত কারণ কী ছিল, তা খতিয়ে দেখতে স্কুলের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য ডিজিটাল প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। সম্পূর্ণ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *