ইতিহাসের আজকের এই দিনের উল্লেখনীয় যত ঘটনা (১৬ জানুয়ারী)

এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।

ইতিহাসের পাতায় ১৬ জানুয়ারির ঘটনাবলি :

৯২৯ – স্পেনের মুসলিম শাসক আবিদ উর রহমান স্পেনের কর্ডোভায় রাজধানী স্থাপন করেন।
১৪৯২ – স্পেনিশ ভাষার প্রথম গ্রামার রানি ইসাবেলা প্রথম এর কাছে হস্তান্তর করে।
১৬০৫ – বিখ্যাত উপন্যাস ডন কুইকসোট এর প্রথম প্রকাশ।
১৬৬৬ – ইংল্যান্ডের বিরুদ্ধে ফ্রান্স ও হল্যান্ডের যুদ্ধ ঘোষণা।
১৭৬১ – ফরাসিদের কাছ থেকে পন্ডিচেরি দখল নেয় ব্রিটিশরা।
১৭৬৮ – কলকাতায় প্রথম ঘোড়দৌড় শুরু হয়।
১৯২০ – লিগ অব নেশন্সের প্রথম সভা প্যারিসে অনুষ্ঠিত হয়।
১৯২২ – কুমিল্লায় কবি কাজী নজরুল ইসলাম গ্রেফতার হন।
১৯২৯ – বিবিসির প্রথম পত্রিকা ‘দি লিসেনার’ প্রথম প্রকাশিত হয়।
১৯৪৫ – অ্যাডলফ হিটলার ব্যাঙ্কারে অবস্থান গ্রহন করেন।
১৯৫৬ – মিসরের প্রসিডেন্ট গামাল আবদেল নামের প্যালিস্টাইন মুক্ত করার ঘোষণা দেন।
১৯৬৬ – নাইজেরিয়ায় সামরিক শাসক জেনারেল আগুইয়ির ক্ষমতা গ্রহণ।
১৯৬৯ – প্রাক্তন সৌভিয়েত ইউনিয়নের দুটো নভোযানের প্রথমবার সংযোগ সম্পাদিত হয়। সংযুক্ত হওয়ার পর এ দুটো নভোযান মহাশূন্যে আরও ৪ ঘণ্টা পরিভ্রমণ করে।
১৯৭০ – গাদ্দাফি লিবিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
১৯৭৫ – অ্যাংগোলার স্বাধীনতা স্বীকৃতি দেয় পতুর্গাল।
১৯৭৯ – ইরানের শাহ পরিবারসহ ইরান থেকে পলায়ন করে।
১৯৮২ – ৪৫০ বছর বিছিন্ন অবস্থা থাকার পর ভ্যাটিকান আর ব্রিটেনের মধ্যে আবার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
১৯৯১ – উপসাগরীও যুদ্ধ: আমেরিকা ইরাকের সাথে যুদ্ধ ঘোষণা করে।
২০০০ – রিকার্ডো লাগোস চিলির প্রথম সমাজবাদী প্রেসিডেন্ট নির্বাচিত হন।
২০০১ – কঙ্গোর প্রসিডেন্ট লুরান্ট কাবালা নিজ দেহরক্ষির হাতে নিহত হন।
২০০২ – জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে ওসামা বিন লাদেন, আল-কায়েদা এবং অবশিষ্ট তালেবান সদস্যদের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা জারি এবং সম্পদ জব্দ করার সিদ্ধান্ত নেয়।
২০০৬ – আফ্রিকার প্রথম দেশ হিসেবে লাইবেরিয়ায় নারী প্রেসিডেন্ট অ্যালেন-জনসন সিরলিফের অভিষেক।

আজ যাদের জন্মতারিখ :
১৮৭৪ – বিখ্যাত কানাডীয় কবি রবার্ট সার্ভিস।
১৯০১ -বাঙালি ভাষাতাত্ত্বিক ও সাহিত্য বিশারদ সুকুমার সেন।
১৯১০ – ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের বাঙালি বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাস।
১৯১৯ – বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এম মনসুর আলী।
১৯৩৩ – খ্যাতিমান মার্কিন লেখিকা ও সাহিত্য সমালোচক সুসান সনট্যাগ।
১৯৮৭ – ভারতীয় বংশোদ্ভূত বিতর্কিত মার্কিন সাহিত্যিক কাব্য বিশ্বনাথন।

আজ যাদের মৃত্যু হয় :
১৯৩৮ – জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
২০০১ – রাজধানী কিনসাসায় নিজ দেহরক্ষীর গুলিতে নিহত হন কঙ্গো প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট লরা কাবিলা।
২০০১ – নেপালের যুবরাজ দীপেন্দ্র কর্তৃক রাজা বীরেন্দ্র বীর বীক্রম শাহদেব ও রানী ঐশ্বর্য সহ ১১ জন বন্দুকের গুলিতে নিহত হন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *