পকেটে টান পড়ছে? খারাপ ক্রেডিট স্কোর নিমেষে ঠিক করার ম্যাজিক ট্রিকস, যা জানলে ব্যাংক থেকে লোন পেতে আর বাধা থাকবে না

বর্তমান সময়ে দাঁড়িয়ে ঋণ বা লোন পাওয়ার ক্ষেত্রে অন্যতম বড় চাবিকাঠি হল ক্রেডিট স্কোর (Credit Score)। তবে খারাপ ক্রেডিট স্কোর নিয়ে দুশ্চিন্তার দিন এবার শেষ। কিছু নির্দিষ্ট এবং সহজ আর্থিক অভ্যাস মেনে চললে মাত্র ছয় মাসের মধ্যেই আপনার ক্রেডিট স্কোর আবার উন্নত করে নেওয়া সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, ক্রেডিট স্কোর ভালো করার সবচেয়ে প্রথম এবং প্রধান শর্ত হলো সময়মতো ঋণ ও বিল পরিশোধ করা। আগামী ছয় মাসে ঋণের কিস্তি বা ক্রেডিট কার্ডের বিল মেটানোর সময় যাতে হাতছাড়া না হয়, সেদিকে কড়া নজর রাখতে হবে। প্রয়োজনে ফোনে অ্যালার্ম সেট করা বা ব্যাংকের অটো-ডেবিট সুবিধা ব্যবহার করা যেতে পারে। এর পাশাপাশি, ক্রেডিট কার্ডের অতিরিক্ত ব্যবহার বা লিমিটের পুরোটা খরচ করার প্রবণতা এড়িয়ে চলা জরুরি।

বারবার ঋণের আবেদন করা থেকে বিরত থাকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ব্যাংক লোন রিজেক্ট করলে সঙ্গে সঙ্গে অন্য ব্যাংকে আবেদন না করে আগে কারণ খুঁজে বের করা উচিত। এছাড়া, অনেক সময় নিজেদের কোনো ভুল না থাকলেও ক্রেডিট রিপোর্টে ভুল তথ্যের কারণে স্কোর কমে যেতে পারে। তাই নিয়মিত নিজের ক্রেডিট রিপোর্ট যাচাই করে কোনো গরমিল থাকলে তা দ্রুত সংশোধনের আবেদন করতে হবে। সাম্প্রতিক ছোটখাটো ভুলের কারণে স্কোর নেমে গেলে তা ছয় মাসের মধ্যেই শুধরে নেওয়া সম্ভব, তবে পুরনো কোনো বড় খেলাপি বকেয়া থাকলে কিছুটা বেশি সময় লাগতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *